রিক্সা চালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রিকশা চালকের আচরণের আচরণে সততা গুণটি প্রকাশ পেয়েছে। সবসময় সত্য কথা বলা এবং সৎপথে চলাকেই বলে সততা। আবার অন্য কারও জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করাও সততা। অন্য কাউকে ঠকানো বা না জানিয়ে তার জিনিস নেওয়া থেকে বিরত থাকা হচ্ছে সততা। সততা মানুষের চরিত্রের একটি বড় নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ।উদ্দীপকে দেখা যায়, লিটন বাবু বাসায় ফেরার সময় গৃহঋণ বাবদ ব্যাংক থেকে উত্তোলিত টাকার ব্যাগ অটো রিকশায় ফেলে এসেছে। পরিবারের সাথে আলাপ করে স্থানীয় থানার উদ্দেশ্যে রওনা হতেই ঘরের বাইরে এসে দেখলেন যে অটো রিকশা চালক বাসার সামনে ব্যাগ হাতে দাঁড়িয়ে। লিটন বাবু তাকে কিছু টাকা দিতে চাইলে চালক বললেন, তিনি টাকা ফেরত দিতে পেরেই আনন্দিত। এই বলে চলে গেলেন। তার এ কাজে সততার উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
রিক্সা চালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর