শিক্ষক শিমুলবাবু হিন্দুধর্ম ক্লাসে যে বিষয়ের আলোচনা করেন তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষক শিমুল বাবু হিন্দুধর্ম ক্লাসে যে বিষয়ের আলোচনা করেন তা হলো ধর্ম ও ধর্মের লক্ষণ।উদ্দীপকে বলা হয়েছে, শিক্ষক শিমুল বাবু হিন্দুধর্ম ক্লাসে ধর্ম ও অধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে ধর্মের বিশেষ ও সাধারণ লক্ষণ সম্পর্কে আলোচনা করেন। অর্থাৎ তিনি ধর্ম এবং এর লক্ষণগুলো নিয়ে আলোচনা করেন। ধর্ম শব্দটির অর্থ, 'যা ধারণ করে'। অর্থাৎ যা হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে, তাকেই বলে ধর্ম। ধর্মের কতগুলো লক্ষণ রয়েছে। এগুলোকে ধর্মের বিশেষ ও সাধারণ বা বাহ্যিক লক্ষণ হিসেবে ভাগ করা হয়েছে। মনুসংহিতায় বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী এ চারটিকে বলা হয়েছে ধর্মের বিশেষ লক্ষণ। বেদে বিশ্বাস রেখে স্মৃতিশাস্ত্রের অনুশাসন মেনে এবং মহাপুরুষদের আচরিত কার্যক্রম তথা সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে জীবনে চলতে হয়। আর এতেও যদি সমস্যার সমাধান না হয় তখন নিজের বিবেকের দ্বারা সিদ্ধান্ত নিতে হয়। কাজে লাগাতে হয় নিজের অভিজ্ঞতালব্ধ কর্তব্য-অকর্তব্যের জ্ঞানকে। মনুসংহিতায় ধর্মের আরও দশটি বাহ্য লক্ষণের কথা বলা হয়েছে। সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা এ দশটি লক্ষণের মধ্য দিয়ে ধর্মের সাধারণ বা বাহ্য লক্ষণ প্রকাশ পায়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
শিক্ষক শিমুলবাবু হিন্দুধর্ম ক্লাসে যে বিষয়ের আলোচনা করেন তা তোমার প…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর