শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পলক বাবু তোমার পাঠ্যবইয়ের একটি চরিত্রেরই প্রতিচ্ছবি। মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের পলক বাবু পাঠ্যবইয়ের তরণীসেনের প্রতিচ্ছবি। নিম্নে তা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করা হলো-তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে। রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়। তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়।সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়।উদ্দীপকের পলক বাবু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নয় মাস যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন। কিন্তু শত্রুর গোলার আঘাতে একটি পা হারিয়ে ফেলেন। পাঠ্যবইয়ের তরণীসেন মাত্র বারো বছরের বালক হয়েও সৎসাহসের পরিচয় দিয়েছেন। তাই বলা যায়, পলক বাবু যেন তরুণীসেনেরই প্রতিচ্ছবি। কারণ পলক বাবুও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে সৎসাহসের পরিচয় দিয়েছেন।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে পলক বাবু তোমার পাঠ্যবইয়ের একটি চরিত্রেরই প্রতিচ্ছবি। মূল্য…

উদ্দীপক

পপি দেবী একজন দরিদ্র ও ধার্মিক রমণী। তিনি একদিন একাদশী ব্রত শেষে পরের দিন পারণ করবেন এমন সময় দুইজন ভিক্ষুক এসে খেতে চাইল। তখন পপি দেবী নিজের ক্ষুধার কথা চিন্তা না করে নিজের খাবার ভিক্ষুকদের দিলেন।পলক বাবু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন। যুদ্ধে তিনি বিজয়ী হলেও শত্রুর গোলার আঘাতে একটি পা হারান।

Mymensingh · 2025

উত্তর

অযাচক বৃত্তি হলো উপাসনার এমন একটি রীতি, যে রীতি পালনের সময় অন্যের কাছে কিছু চাওয়া যাবে না, অন্য কেউ ইচ্ছে করে বা দয়া করে যা দান করবে তা দিয়েই জীবনযাপন করতে হবে।

উত্তর

সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষের মধ্যে কিছু সহজাত প্রবৃত্তি আছে, সেগুলো পশুপাখির মধ্যেও বিদ্যমান। মানুষকে তখনই প্রকৃত মানুষরূপে চিহ্নিত করা যাবে যখন কোনো একটি বিশেষ গুণের দ্বারা তাকে অন্য জীব থেকে আলাদা করা যাবে। এ গুণটি হলো মানবতা। এজন্যই মানুষকে অন্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়। এটি একটি নৈতিক গুণ যা মানুষকে প্রকৃত মানুষ রূপে গণ্য করে।

উত্তর

উদ্দীপকে পপি দেবীর মধ্যে মানবতা নামক নৈতিক গুণটির প্রকাশ পেয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়।উদ্দীপকের পপি দেবী একজন ধার্মিক রমনী। তিনি একাদশী ব্রত পালনের সময় একদিন উপবাস ছিলেন। ব্রত শেষে পরের দিন মানে পারণের দিন দুইজন ভিক্ষুক এসে খাবার চাইলে তিনি তার ভাগের খাবার দিয়ে দেন। তাই বলা যায়, পপি দেবী মানবতার সেবায় নিয়োজিত।

উত্তর

উদ্দীপকের পলক বাবু পাঠ্যবইয়ের তরণীসেনের প্রতিচ্ছবি। নিম্নে তা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করা হলো-তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে। রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়। তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়।সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়।উদ্দীপকের পলক বাবু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নয় মাস যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন। কিন্তু শত্রুর গোলার আঘাতে একটি পা হারিয়ে ফেলেন। পাঠ্যবইয়ের তরণীসেন মাত্র বারো বছরের বালক হয়েও সৎসাহসের পরিচয় দিয়েছেন। তাই বলা যায়, পলক বাবু যেন তরুণীসেনেরই প্রতিচ্ছবি। কারণ পলক বাবুও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে সৎসাহসের পরিচয় দিয়েছেন।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।