পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাথে অভীক বাবুর কার্যকলাপের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: পাঠ্যপুস্তকের তরণীসেনের চরিত্রের সাথে অভীক বাবুর কর্মকাণ্ডের মিল রয়েছে। তরণীসেন ছিলেন রাবণের ভাই বিভীষণের পুত্র। তিনি ছিলেন সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। রাম-লক্ষ্মণের সাথে রাক্ষস বাহিনীর যুদ্ধে রাক্ষস বাহিনীর বড়ো বড়ো বীর যোদ্ধারা প্রাণ ত্যাগ করে। সোনার লঙ্কা পরিণত হয় শ্মশানে। এ অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনেও দেশকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান তরণীসেন। এ যুদ্ধে রামের বৈষ্ণব অস্ত্রে তরণীসেন মৃত্যুবরণ করেন। বস্তুত এভাবেই সৎসাহসের অধিকারী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশ ও মানুষের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করে। উদ্দীপকে অভীক বাবু জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল। দেশ ও দেশের মানুষের জন্য প্রাণপণ যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করে। যুদ্ধ শেষে তিন মাস পর বাড়িতে ফিরে আসে। কিন্তু যুদ্ধের সময় তাঁর এক হাত কাটা যায়। এতে তাঁর কোনো কষ্ট হয়নি কারণ দেশ ও দেশের মানুষ আজ শত্রুমুক্ত স্বাধীনদেশ হিসেবে মানচিত্রে স্থান পেয়েছে। যা পাঠ্যবইয়ের তরণী সেনের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, তরণীসেনের চরিত্রের সাথে অভীক বাবুর কর্মকাণ্ডের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাথে অভীক বাবুর কার্যকলাপের মিল খুঁজে পা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর