সামাজিক ও পারিবারিক জীবনে রিপনের কর্মকাণ্ডটির শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক ও পারিবারিক জীবনে রিপনের কর্মকাণ্ডটির তথা সৎসাহসের শিক্ষার গুরুত্ব অপরিসীম।'সাহস' কথাটির অর্থ ভয়শূন্যতা বা নির্ভীকতা। 'সৎ' শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করা। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকেই 'সৎ সাহস' বলে। যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎসাহসের প্রয়োজন হয়। সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। সৎসাহস মানুষের একটি বিশেষ নৈতিকগুণ। সৎসাহস ধর্মেরও অঙ্গ। উদ্দীপকে রিপন নামে এক বালক আগুন থেকে এক শিশুকে রক্ষা করতে গিয়ে প্রাণ ত্যাগ করেন। নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও অন্যের মঙ্গলের জন্য রিপন নিজের শক্তি দ্বারা যথাসাধ্য সাহস প্রদর্শন করে শিশুটিকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন। তাই বলা যায়, রিপনের কর্মকাণ্ড তথা সৎসাহস সামাজিক ও পারিবারিক জীবনে অনেক তাৎপর্যপূর্ণ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সামাজিক ও পারিবারিক জীবনে রিপনের কর্মকাণ্ডটির শিক্ষার গুরুত্ব বিশ্ল…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর