শেয়ারFacebookWhatsApp

অভিবাদন কাকে বলে?

উত্তর: 'প্রণাম করি' বাক্য বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

অভিবাদন কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দশম শ্রেণির ছাত্রী দিবা বিদ্যালয়ের খেলার মাঠে খেলতে গিয়ে একটি পাঁচশত টাকার নোট কুড়িয়ে পায়। অনেক খোঁজা-খুঁজির পরেও টাকার প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে প্রতিষ্ঠানের অফিস কক্ষে জমা দেয়।দৃশ্যকল্প-২ : অমল রায়ের ছেলে প্রবীর রায় ছোটবেলা থেকেই ঈশ্বরের আরাধনা করে। কিন্তু অমল রায়ের চাওয়া ছেলে তাকে কাজ-কর্মে সাহায্য করুক। তবে কোনো ভাবেই তার ছেলে তাকে কোনো কাজেই সাহায্য করে না। বরং সে আরও বেশি করে ঈশ্বর সাধনায় নিজেকে যুক্ত করে। অমল রায় প্রবীর রায়কে ঈশ্বর সাধনা থেকে দূরে রাখতে না পেরে তাকে নানাভাবে হত্যা করার চেষ্টা করেন। কিন্তু তিনি তাকে হত্যা করতে পারেন না।

Rajshahi · 2025

উত্তর

'প্রণাম করি' বাক্য বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়।

উত্তর

ঘনম্র, ভদ্র বা শিষ্ট আচারকে বলে শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যত্বের প্রধান উপাদান। মানুষে মানুষে সুন্দর আচরণ আর শুভেচ্ছা বিনিময়ে শিষ্টাচার উদ্বুদ্ধ করে। শিষ্টাচারের কারণে ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং বড়রা ছোটদের প্রতি স্নেহশীল হন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সকলকে সমান কাতারে নিয়ে আসে শিষ্টাচার। এজন্য শিষ্টাচারের অনুশীলনের ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে এবং জীবন হয়ে ওঠে সুন্দর।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দিবার মধ্যে যে আচরণিক মূল্যবোধ লক্ষ্যকরা যায় সেটি হলো সততা। নিম্নে সততা ও বিভিন্ন গুণাবলীর কারণে পরিবার ও সমাজ কীভাবে উপকৃত হতে পারে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো:মানুষ পরিবারবদ্ধ হয়ে বাস করে। আর আমরা তো জানি পরিবারের সকল সদস্যের স্বার্থ একসূত্রে গাঁথা থাকে। তাই ধর্মপথ অনুসরণ তথা অনুশীলনের ক্ষেত্রে পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারে বড়দের কাছ থেকে ছোটরা আচার-আচরণ শেখে। পরিবারের ছোটরা বড়দের অনুসরণ ও অনুকরণ করে। তাই পরিবারে ধর্মপথ অনুশীলন-অনুসরণের চর্চা থাকা চাই। পরিবারের যদি সর্বদা সত্য কথার চর্চা হয়, কেউ যদি মিথ্যার আশ্রয় না নেয়, তাহলে সে পরিবারে কেউ মিথ্যার আশ্রয় নেবে না। পরিবারে যদি আত্মসংযম শেখানো হয়, লোভকে দমন করার দৃষ্টান্ত থাকে, তাহলে সে পরিবারে কেউ লোভী হবে না। যে পরিবারের ধর্মাদর্শ 'রেগে গেলেন তো হেরে গেলেন'-এ অক্রোধের চেতনা, সে পরিবারে শান্তি বিরাজ করবেই। সহমর্মিতা ও পরমতসহিষ্ণুতা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি অতি প্রয়োজনীয় নৈতিক মূল্যবোধ। এর অভাবে গণতন্ত্র ও সংহতি বিনষ্ট হয়। পরিবারে কেউ যদি নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেয়, তাহলে পরমতসহিষ্ণুতার আদর্শ সে পরিবারে থাকতে পারে না। ওই পরিবারের সদস্যরা সমাজেও গণতান্ত্রিক মনোভাব দেখান না। অতি আদরের শিশু-কিশোর সদস্যরা মা-বাবাকে নিজের মত অনুসারে কাজ করতে বাধ্য করে। যখন যা চাইবে, তা দিতে হবে। এ মানসিকতা নিয়ে সে যখন সমাজ-জীবনে আচরণ করতে যায়, তখন সে পরমতসহিষ্ণুতা তো দেখায়ই না, বরং নিজের মতো জোর করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা সততা, সত্যপ্রিয়তা, পরমতসহিষ্ণুতা ও মানবতায় মণ্ডিত ধর্মপথ অনুসরণ করলে, পরিবার শান্তিপূর্ণ থাকবে। আর প্রতিটি পরিবার যদি ধর্মপথে চলে, তাহলে সমাজও ধর্মপথে চলবে।

উত্তর

যদৃশ্যকল্প-২ এর প্রবীর চরিত্রটি পাঠ্যবইয়ের ধর্মের জয় উপাখ্যানের হরিভক্ত প্রহ্লাদ চরিত্রেরই প্রতিচ্ছবি। এই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। নিম্নে এর মতামতের সপক্ষে যুক্তি দেয়া হলো :সত্যযুগে হিরণ্যকশিপু বলে এক রাজা ছিলেন। তিনি ছিলেন দৈত্যদের রাজা। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট থাকেন। তাই হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র ছিলেন হরিভক্ত। তার নাম প্রহ্লাদ। অনেক চেষ্টা করেও রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদের হৃদয় থেকে হরিভক্তি দূর করতে পারেন না। পরে তাকে হত্যা করার নানা চেষ্টা করা হয়। পাহাড় থেকে ফেলে দিয়ে, বিষধর সর্পের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, হাতির পায়ের নিচে ফেলে, বিষমিশ্রিত অন্ন দিয়ে। কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যায় না। শ্রীহরি তাকে সর্বাবস্থায় রক্ষা করেন। পরবর্তী সময় শ্রীহরি নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। উদ্দীপকে দেখা যায়, অমল রায়ের ছেলে প্রবীর রায় ছোটবেলা থেকেই ঈশ্বরে আরাধনা করে। কিন্তু অমল রায় চায় ছেলে তাকে সংসারের কাজেকর্মে সাহায্য করুক। তবে প্রবীর রায় ঈশ্বর আরাধনা ছাড়া আর কোনোকাজেই মন বসাতে পারে না এবং করতে চায় না। তাই অমল রায় প্রবীর রায়কে ঈশ্বর আরাধনা থেকে দূরে রাখতে না পেরে নানাভাবে হত্যা করার চেষ্টা করেন। কিন্তু তিনি তাকে হত্যা করতে পারেন না। উপাখ্যান থেকেও আমরা দেখতে পাই, বিষ্ণুভক্ত প্রহ্লাদকে কোনোভাবেই হিরণ্যকশিপু হত্যা করতে পারেন না। কারণ তাকে সর্বাবস্থায় শ্রীহরি রক্ষা করেন।তাই বলা যায়, উদ্দীপকের প্রবীর রায় উপাখ্যানের প্রহ্লাদেরই প্রতিচ্ছবি।
SSCহিন্দুধর্ম শিক্ষাRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।