শেয়ারFacebookWhatsApp

শিষ্টাচার কাকে বলে?

উত্তর: নম্র, ভদ্র ও শিষ্ট আচরণই হলো শিষ্টাচার।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

শিষ্টাচার কাকে বলে?

উদ্দীপক

ইজিবাইক চালক শিমুল হঠাৎ তার গাড়িতে গুরুত্বপূর্ণকাগজপত্রসহ টাকাভর্তি ব্যাগ দেখতে পায়। চারিদিকে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। ব্যাগের গায়ে ঠিকানাসহ মোবাইল নম্বর লেখা দেখে। মালিককে মোবাইল না করে ব্যাগটি মালিকের ঠিকানায় পৌঁছে দিয়ে আসে। গুরুত্বপূর্ণ কাগজসহ টাকার ব্যাগ পেয়ে মালিক খুশি হয়। অপরদিকে মেধাবী ছাত্র মিহির লেখাপড়ায় ভালো। কিন্তু বর্তমানে খারাপ বন্ধুদের সাথে মিশে নেশার জগতে প্রবেশ করেছে। নেশা দ্রব্য ক্রয়ের জন্য অনেক টাকার প্রয়োজন হয়। মাঝে মাঝে সে তার দাদা ও বাবার পকেট থেকে টাকা নেয়। অনেক রাত করে বাড়ি আসে। পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে।

Comilla · 2024

উত্তর

নম্র, ভদ্র ও শিষ্ট আচরণই হলো শিষ্টাচার।

উত্তর

ধর্ম ধার্মিককে রক্ষা করে যখন ধর্ম ধার্মিক দ্বারা রক্ষিত হয়। ধার্মিক সদা সন্তুষ্ট থাকেন। প্রাপ্তি তাকে অহংকারী কিংবা অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না। তিনি তার কর্মকে ঈশ্বরের কর্ম বলে মনে করেন এবং কর্মফল ঈশ্বরে কর্ম বলে মনে করেন এবং কর্মফল ঈশ্বরে অর্পণ করেন। ত্যাগ করে আনন্দ এবং সেবা করে তৃপ্ত হন। আর এভাবেই ধার্মিক ধর্মকে রক্ষা করেন। এজন্য মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করে।

উত্তর

ইজিবাইক চালক শিমুলের মধ্যে সততার প্রতিফলন ঘটেছে। সততা একটি ব্যক্তির গৌরবের মুকুট স্বরূপ। সৎ ব্যক্তিকে সকলে ভালোবাসে। শ্রদ্ধা করে। অসৎ ব্যক্তিকে সকলে ঘৃণা করে। কেউ তাকে ভালোবাসে না। সততা ও ন্যায়পরায়ণতার চর্চা যে দেশে হয়, সে দেশ সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে। উদ্দীপকে ইজিবাইক চালক শিমুল হঠাৎ তার গাড়িতে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ টাকা ভর্তি ব্যাগ দেখতে পায়। চারিদিকে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। ব্যাগের গায়ে ঠিকানাসহ মোবাইল নম্বর লেখা দেখে। মালিককে মোবাইল না করে ব্যাগটি মালিকের ঠিকানায় পৌঁছে দিয়ে আসে। গুরুত্বপূর্ণ কাগজসহ টাকার ব্যাগ পেয়ে মালিক খুশি হয়। যা পাঠ্যবইয়ের সততার সাথে মিল রয়েছে। উদ্দীপকের শিমুল সৎ হওয়ার কারণে লোভে পড়ে ব্যাগটি আত্মসাৎ করেনি। সৎ ব্যক্তিরা সততার কারণে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে।

উত্তর

ধর্মীয় সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা প্রদানের মাধ্যমে মিহিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে বলে আমি মনে করি। কিশোর মিহিরকে একমাত্র পরিবার ও ধর্মীয় বিধিবিধানই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে। কেননা পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। সন্তানদের কেবল শাসন নয় ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে এমন শিক্ষা পোষণ করতে হবে যাতে পরিবারের সকল সদস্য ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা মাদকদ্রব্য সেবন থেকে দূরে রাখতে পারে। কারণ বিশ্বাস করতে হবে আমাদের এই দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এ কারণে মাদক গ্রহণের মাধ্যমে দেহকে অপবিত্র করা যাবে না। পরিবারের প্রত্যেকেরই একটা অঙ্গীকার থাকা উচিত- 'ধূমপান, মাদক গ্রহণ অধর্মের পথ, চালাব না সে পাপপথে আমার জীবনরথ।' কিশোর মিহিরকে উক্ত পারিবারিক অনুশাসন ও ধর্মীয় চেতনাই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে।
SSCহিন্দুধর্ম শিক্ষাComilla 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।