সমীর শরীর সুস্থ রাখার জন্য যে আসন অনুশীলন করে উক্ত আসনের অনুশীলন পদ্ধতির বর্ণনা দাও।
উত্তর: সমীর শরীর সুস্থ রাখার জন্য গরুড়াসনের অনুশীলন করে। গরুড়াসনের অনুশীলন পদ্ধতি বর্ণনা করা হলো- এ আসন অনুশীলনকালে দেহভঙ্গি গরুড়-এর মতো হয় বলে একে গরুড়াসন বলা হয়। এ আসন অনুশীলন পদ্ধতিটি হলো- দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমষ্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে। উদ্দীপকে দেখা যায়, সমীর সুস্থ রাখার জন্য একটি আসন অনুশীলন করে। যার ফলে তার কিডনি সজীব থাকে। ছাত্র জীবনে দায়িত্ব পালন করা সহজ হয়। শরীর লম্বা হয়। যা গরুড়াসন পদ্ধতি অনুশীলনের উপকারিতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সমীর শরীর সুস্থ রাখার জন্য গরুড়াসন অনুশীলন করেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সমীর শরীর সুস্থ রাখার জন্য যে আসন অনুশীলন করে উক্ত আসনের অনুশীলন পদ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর