মাখন বাবুর কার্যকলাপ সাধনার যে পর্যায়ভুক্ত তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মাখন বাবুর কার্যকলাপ যোগসাধনার পর্যায়ভুক্ত এবং যোগসাধনা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ - যোগ শব্দটি সাধারণ অর্থে সংযোগ অর্থ প্রকাশ করে। তবে সাধন ক্ষেত্রে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ সাধন করা হয়। আর যেহেতু মানব জীবনের সকল কর্মই ঈশ্বর কর্তৃক পরিচালিত তাই বলা যায়, সকল কাজই যোগসাধনা। যোগের মাধ্যমে পাচনতন্ত্র সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। যার ফলে শরীর সুস্থ, হালকা এবং স্ফূর্তিদায়ক হয়ে ওঠে। যোগসাধনার মাধ্যমে হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ইত্যাদির হাত থেকে মুক্তি পাওয়া যায়। যৌগিক ক্রিয়ার মাধ্যমে মেদের পাচন হয়ে শরীরের ওজন কমে এবং শরীর সুস্থ ও সুন্দর হয়ে উঠে। স্থূলকায় মানুষের শরীর ও মন সুস্থ ও সুন্দর রাখার জন্য যোগের বিকল্প নেই। যোগ দ্বারা ইন্দ্রিয় এবং মনের নিগ্রহ হয়। যম-নিয়মাদি অষ্টাঙ্গযোগের অভ্যাসের মাধ্যমে সাধক পরমাত্মা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে ওঠেন। ব্যাসদের বলেছেন, 'যোগই হলো এক অর্থে সমাধি।' পুরাকালে মুনি-ঋষিগণ যোগসাধনার বলেই শরীরকে সুস্থ সবল রাখতেন। যোগসাধনার মাধ্যমে তারা নীরোগ থাকতেন। ধ্যানে, তপ-জপে এবং প্রাণায়ামে নিজদেরে দেহ সুস্থ-সবল রাখতেন ও দুশ্চিন্তাহীন মনের অধিকারী হতেন। সার্বিক আলোচনার ভিত্তিতে বলা যায়, শারীরিক, মানসিক ও আত্মিক সমৃদ্ধি অর্জন করতে যোগসাধনার কোনো বিকল্প নেই।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
মাখন বাবুর কার্যকলাপ সাধনার যে পর্যায়ভুক্ত তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর