রাজেন তার পেটের পীড়ার সমস্যা কমাতে কোন আসনটি এবং কীভাবে অনুশীলন করে? ব্যাখ্যা কর।
উত্তর: রাজেন পেটের পীড়ার সমস্যা কমাতে যে আসনটি অনুশীলন করে তা হলো হলাসন। 'হল' শব্দের অর্থ লাঙ্গল। এই আসনে দেহভঙ্গি অনেকটা হল অর্থাৎ লাঙ্গলের মতো দেখায় বলে একে হলাসন বলে। এ আসনটি অনুশীলনের সময় পা দুটো সোজা করে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে। উরু, হাঁটু ও পায়ের পাতা জোড়া থাকবে। হাত দুটো সোজা করে শরীরের দু পাশে রাখতে হবে। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো জোড়া ও সোজা অবস্থায় আস্তে আস্তে উপরে তুলতে হবে এবং মাথার পেছনে যতদূর সম্ভব দূরে নিতে হবে যেন পায়ের আঙ্গুলগুলো মাটি স্পর্শ করতে পারে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর আস্তে আস্তে পা নামিয়ে আগের অবস্থায় ফিরে যেতে হবে এবং শাবাসনে ৩০ সেকেন্ড বিশ্রাম নিতে হবে। এভাবে আসনটি তিনবার অনুশীলন করতে হবে। এ আসনটি নিয়মিত অনুশীলন করলে মেরুদণ্ড সুস্থ ও নমনীয় থাকে। কোষ্ঠাবদ্ধতা, অজীর্ণ, পেট ফাঁপাসহ পেটের যাবতীয় রোগ দূর হয়। এগুলো ছাড়াও আসনটি অনুশীলনের আরো অনেক উপকারিতা রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
রাজেন তার পেটের পীড়ার সমস্যা কমাতে কোন আসনটি এবং কীভাবে অনুশীলন করে…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর