নৃপেনের অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: নৃপেনের অনুশীলনকৃত আসনটি হলো বৃক্ষাসন। এ আসনের ইতিবাচক প্রভাব সুদূরপ্রসাপরী। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. বৃক্ষাসন অনুশীলনে শরীরের ভারসাম্য বজায় থাকে।২. পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়।৩. পায়ে জোর পাওয়া যায়, চলাফেরা করার ক্ষমতা বাড়ে।৪. উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে।৫. কোমরের ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়।৬. হাতের ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়।৭. হাঁটু, কনুই, বগল ইত্যাদি স্থানের সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।৮. পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায়। উল্লেখ্য যে, বৃক্ষাসন অনুশীলনে পায়ে বাতের ব্যথা থাকে না।৯. যাদের হাত-পা কাঁপে এবং পা দুর্বল; এ আসন অনুশীলনে তাদের খুব উপকার হয়।১০. রক্তে অত্যধিক কোলেস্টেরল থাকার জন্য বা অন্য কোনো কারণে ধমনিতে যে শক্ত হলদে চর্বিজাতীয় পদার্থ জমে তা রোধ হয়। ফলে থ্রম্বোসিস হতে পারে না।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
নৃপেনের অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর