শাস্ত্রানুযায়ী রাহুল কোন বর্ণের লোক? ব্যাখ্যা কর।
উত্তর: শাস্ত্রানুযায়ী রাহুল বৈশ্য বর্ণের লোক। 'অশৌচ' শব্দের অর্থ শুচিতা বা পবিত্রতার অভাব। মাতা-পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে অশৌচ হয়। মাতা-পিতার মৃত্যুর পর অশৌচকালে হবিষ্যান্ন বা ফলফলাদি খেয়ে জীবন ধারণ করতে হয়। এ সময় কঠোর সংযম পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়। অশৌচ পালনে বর্ণপ্রথার প্রভাব দেখা যায়। উচ্চবর্ণের চেয়ে নিম্নবর্ণের লোকদের অশৌচ পালনের দিন সংখ্যা বেশি। ব্রাহ্মণের দশদিন, ক্ষত্রিয়ের বারো দিন, বৈশ্যের পনেরো দিন এবং শূদ্রের ত্রিশ দিন অশৌচ পালনের বিধান আছে। উদ্দীপকে রাহুলের বাবার মৃত্যুর পর রাহুল ব্রাহ্মণ পণ্ডিতের পরামর্শ অনুযায়ী পনের দিন অশৌচপালন করে। এরপর শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সম্পাদন করেন। যা বৈশ্য বর্ণের লোকের অশৌচ পালনের ক্ষেত্রে দেখা যায়। তাই বলা যায়, শাস্ত্রানুযায়ী রাহুল বৈশ্য বর্ণের লোক।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
শাস্ত্রানুযায়ী রাহুল কোন বর্ণের লোক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর