'ক' নামক পাত্রের সাথে প্রথমার বিয়ে না দেওয়ার কারণ পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: পণ চাওয়ার কারণে 'ক' নামক পাত্রের সাথে প্রথমার বিয়ে দেননি। কেননা পণপ্রথা অধর্ম। কোনো ধর্মই কখনো এ ঘৃণ্য পণপ্রথাকে স্বীকৃতি দেয় না। তবু প্রদীপের নিচের অন্ধকারের মতো এ পণপ্রথা তার বিষবাষ্প বিস্তার করেছে সর্বত্র। বর্তমান সময়ে এসেও নারীদের পণপ্রথার বলি হওয়ার খবর আমরা হরহামেশা পাই। এ যেন হৃদীয়হীন সমাজের নির্লজ্জ নারী পীড়নের হাতিয়ার। উদ্দীপকে দেখা যায়, প্রথমার বাবা প্রথমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছেন। একবার 'ক' নামক এক ছেলের সঙ্গে বিয়ের কথা প্রায় শেষ পর্যায়ে এসেছিল। এমন সময় পাত্রপক্ষ প্রথমার বাবার কাছে একটি প্রাইভেট কার দাবি করে। যা পণপ্রথার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, পণ চাওয়ার কারণে 'ক' নামক পাত্রের সাথে প্রথমার বিয়ে দেননি।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
'ক' নামক পাত্রের সাথে প্রথমার বিয়ে না দেওয়ার কারণ পাঠ্যের আলোকে ব্য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর