শেয়ারFacebookWhatsApp

নিখিল কীভাবে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: নিখিল শাস্ত্রীয় বিধান অনুযায়ী পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। আমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- 'অন্ত্যেষ্টিক্রিয়া' শব্দের অর্থ হচ্ছে অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া। অর্থাৎ শাস্ত্রে মৃতদেহ সৎকারের যে বিধান দেওয়া হয়েছে তাই হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় কতগুলো বিধিবিধান পালন করে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শুরুতে মৃতদেহকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা ভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান। স্নানের পর মৃতদেহকে নতুন কাপড়, মালা, চন্দন দ্বারা সজ্জিত করা হয়। এরপর শরীরের সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন ও পিণ্ডদান করা হয়। সর্বশেষে আম বা চন্দন কাঠের চিতায় মৃতদেহকে শয়ন করানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র পাঠ করে মৃতদেহের চারপাশে জ্যেষ্ঠপুত্র সাত অথবা তিনবার প্রদক্ষিণ করে মস্তকে অগ্নি প্রদান করেন। উদ্দীপকে নিখিলও শাস্ত্রীয় বিধান অনুযায়ী তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

নিখিল কীভাবে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল? তোমার পাঠ্যবইয়…

উদ্দীপক

অজয় বাবু হঠাৎ মৃত্যুবরণ করলে তার পুত্র নিখিল প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সহায়তায় পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। পরে পুরোহিতের উপদেশে নিখিল নির্দিষ্ট সময় অশৌচ পালন করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী আদ্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে। সবাই উপস্থিত থেকে নিখিলকে তার পিতার শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতা করে।

Sylhet · 2023

উত্তর

আদ্যশ্রাদ্ধের পূর্ণনাম আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ।

উত্তর

আমাদের আপনজনের মৃত্যু আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। শোক আমাদের বিষাদগ্রস্ত ও বিচলিত করে। এতে আমাদের মন সাধন-ভজনের উপযোগী থাকে না। অশৌচ পালনের প্রধান সুবিধা হলো এর ফলে আমাদের মন শান্ত হয় এবং প্রার্থনা ও সাধন-ভজনের উপযোগী হয়ে ওঠে। অশৌচ পালনের আরেকটি প্রধান সুবিধা হলো, এতে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাও প্রদর্শন করা হয়।

উত্তর

নিখিল শাস্ত্রীয় বিধান অনুযায়ী পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। আমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- 'অন্ত্যেষ্টিক্রিয়া' শব্দের অর্থ হচ্ছে অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া। অর্থাৎ শাস্ত্রে মৃতদেহ সৎকারের যে বিধান দেওয়া হয়েছে তাই হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় কতগুলো বিধিবিধান পালন করে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শুরুতে মৃতদেহকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা ভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান। স্নানের পর মৃতদেহকে নতুন কাপড়, মালা, চন্দন দ্বারা সজ্জিত করা হয়। এরপর শরীরের সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন ও পিণ্ডদান করা হয়। সর্বশেষে আম বা চন্দন কাঠের চিতায় মৃতদেহকে শয়ন করানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র পাঠ করে মৃতদেহের চারপাশে জ্যেষ্ঠপুত্র সাত অথবা তিনবার প্রদক্ষিণ করে মস্তকে অগ্নি প্রদান করেন। উদ্দীপকে নিখিলও শাস্ত্রীয় বিধান অনুযায়ী তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।

উত্তর

"সামাজিক ও পারিবারিক জীবনে আদ্যশ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।" উক্তিটি নিখিলের জীবনের আলোকে বিশ্লেষণ করা হলো- যখন কেউ মারা যায় তখন পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন দেখতে আসে। সকলে মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। সকল মানুষ পরিবার ও জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হয়। সকলেই মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনা করেন। সকলে সমব্যথী হন। পাশাপাশি আত্মীয় স্বজনদের একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়। উদ্দীপকের নিখিল উপলব্ধি করতে পারে পারিবারিক ও সামাজিক জীবনে পারস্পরিক সৌহাদ্য সম্প্রীতির বন্ধন কীরূপ গুরুত্বপূর্ণ। তার পিতার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানের দিন গৌরব সামাজিক বন্ধন ও পারস্পরিক মেলামেশার গুরুত্ব উপলব্দি করতে পারে। গৌরব বুঝতে পারে এ কাজের মধ্য দিয়ে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বেড়ে যায়। এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়। তাই উদ্দীপকে ও পাঠ্যবইয়ের সার্বিক আলোচনার শেষে বলা যায় “পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যাশ্রাদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।