“সামাজিক ও পারিবারিক জীবনে আদ্য শ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে”- উক্তিটি নিখিলের জীবনের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "সামাজিক ও পারিবারিক জীবনে আদ্যশ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।" উক্তিটি নিখিলের জীবনের আলোকে বিশ্লেষণ করা হলো- যখন কেউ মারা যায় তখন পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন দেখতে আসে। সকলে মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। সকল মানুষ পরিবার ও জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হয়। সকলেই মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনা করেন। সকলে সমব্যথী হন। পাশাপাশি আত্মীয় স্বজনদের একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়। উদ্দীপকের নিখিল উপলব্ধি করতে পারে পারিবারিক ও সামাজিক জীবনে পারস্পরিক সৌহাদ্য সম্প্রীতির বন্ধন কীরূপ গুরুত্বপূর্ণ। তার পিতার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানের দিন গৌরব সামাজিক বন্ধন ও পারস্পরিক মেলামেশার গুরুত্ব উপলব্দি করতে পারে। গৌরব বুঝতে পারে এ কাজের মধ্য দিয়ে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বেড়ে যায়। এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়। তাই উদ্দীপকে ও পাঠ্যবইয়ের সার্বিক আলোচনার শেষে বলা যায় “পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যাশ্রাদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
“সামাজিক ও পারিবারিক জীবনে আদ্য শ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে”- …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর