মাধবী ও জয়ন্তর বিবাহ কোন প্রকার বিবাহের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: মাধবী ও জয়ন্তের বিবাহ ব্রাহ্মবিবাহের অন্তর্গত। দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যৌবনে বেদ ও পিতৃপূজা, হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্রোচ্চারণপূর্বক বর ও বধূর মিলনরূপ সংস্কারকে বলা হয় বিবাহ। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে। যথা: ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রাজাপাত্য, আসুর, গান্ধব, রাক্ষস এবং পৈশাচ। এই আট প্রকারের মধ্যে বর্তমানে ব্রাহ্মবিবাহ সমাজে বেশি প্রচলিত। ব্রাহ্মবিবাহে কন্যাকে বস্ত্র দিয়ে আচ্ছাদন করে এবং অলংকার দিয়ে সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে স্বয়ং আমন্ত্রণ করে কন্যাদান করা হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মাধবী ও জয়ন্তদের বিয়েতে বাড়ি সাজ-সজ্জা করা হয়। তাদেরকে কেন্দ্র করে এক বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে অনেক অতিথির আগমন ঘটে। সকলে আনন্দে মেতে ওঠে। এপর শুভলগ্নে সকলের উপস্থিতিতে মাধবী ও জয়ন্ত পরস্পর তিনবার মালা বদল করে। এই ব্রাহ্মবিবাহ প্রক্রিয়ার মাধ্যমে তারা নবজীবনে পদার্পন করে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
মাধবী ও জয়ন্তর বিবাহ কোন প্রকার বিবাহের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর