শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত বিজ্ঞান কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: শ্বাস- প্রশ্বাস সম্পর্কিত বিজ্ঞান হলো প্রাণায়াম। শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই প্রাণায়াম। প্রাণায়াম তিন প্রকার। যেমন- রেচক, পূরক এবং কুম্ভক। শ্বাস ত্যাগ করে সেটি বাইরে স্থির রাখার নাম রেচক। শ্বাস গ্রহণের নাম পূরক। নিয়মিত গতিরোধ করে শ্বাস ভিতরে ধরে রাখার নাম কুম্ভক। এই প্রাণায়াম যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাণায়ামে যেমন সুফল পাওয়া যায় তেমনি ক্ষতির সম্ভাবনা থাকে। তাই অভিজ্ঞ গুরুর নিকট প্রাণায়াম শিক্ষা করতে হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত বিজ্ঞান কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর