২নং চিত্রের আসনটি অনুশীলনের ফলে শরীর ও মনে যে প্রভাব ফেলে তা আলোচনা করো।
উত্তর: ২নং চিত্রের আসনটি হলো হলাসন। হলাসন অনুশীলন করলে শরীর ও মনে দারুণ প্রভাব পড়ে। নিচে এ আসন অনুশীলনের প্রভাব নিয়ে আলোচনা করা হলো-হলাসন নিয়মিত অনুশীলনে শারীরিক সমস্যা দূরীভূত হয় এবং সুস্থ, সুন্দর, জীবনযাপন করা যায়।নিয়মিত হলাসন অনুশীলনে মেরুদণ্ড নমনীয় ও সুস্থ থাকে, মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বজায় থাকে, স্নায়ুকেন্দ্র ও মেরুদণ্ডের দু'পাশে পেশি সতেজ ও সক্রিয় হয়। পিঠে ব্যথা থাকলে তা দূর হয়, কাঁধ শক্ত হয়ে গেলে হলাসন চর্চা করলে উপকার পাওয়া যায়। এছাড়া ডায়াবেটিকস থেকে রক্ষা পাওয়া যায়, বৃক্কের ও পেটের বিভিন্ন সমস্যার থেকে মুক্তি হয়। সামগ্রিকভাবে বলা যায়, হলাসন চর্চার মাধ্যমে দেহের সুস্থতা অর্জন করা যায় এবং এতে উপকারিতা পাওয়া রয়েছে। এর ফলে শরীর সুস্থ থাকবে পাশাপাশি মন সতেজ থাকবে এবং সকল কাজ কর্মে বাড়তি উৎসাহ পাওয়া যাবে।পরিশেষে বলা যায়, সঠিক নিয়মে হলাসন চর্চা করে শারীরিক ও মানসিকভাবে সমৃদ্ধি অর্জন ও আত্মিক প্রশান্তি অনুভব সম্ভব।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
২নং চিত্রের আসনটি অনুশীলনের ফলে শরীর ও মনে যে প্রভাব ফেলে তা আলোচনা…
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর