চিত্র-১ এ অনুশীলনকৃত ব্যায়ামটির সঠিক পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ এ অনুশীলনকৃত ব্যায়ামটির নাম গরুড়াসন। নিম্নে এর সঠিক পদ্ধতি ব্যাখ্যা করা হল-গরুড়াসন অনুশীলনকালে দেহভঙ্গি গরুড়-এর মতো হয় বলে একে গরুড়াসন বলা হয়। এ আসন অনুশীলন পদ্ধতিটি হলো- দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে। চিত্র-১ এর চিত্রটির সাথে গরুড়াসন অনুশীলনকালের দেহভঙ্গির মিল রয়েছে। তাই বলা যায়, চিত্র-১ এ নির্দেশিত আসনটি হলো গরুড়াসন। এ আসন অনুশীলনের অনেক উপকারিতা রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
চিত্র-১ এ অনুশীলনকৃত ব্যায়ামটির সঠিক পদ্ধতি ব্যাখ্যা করো।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর