পাঠ্যের আলোকে নিখিল বাবুর অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: নিয়মিত হলাসন অনুশীলনে নিখিলের শারীরিক সমস্যা দূর হবে এবং সে সুস্থ, সুন্দর জীবনযাপন করতে সক্ষম হবে।হলাসন অনুশীলনের ফলে আমাদের মেরুদণ্ড নমনীয় ও সুস্থ থাকে। এ ছাড়া ডায়াবেটিস, বাত ও সায়টিকার ব্যথা, পেটের পীড়া, কোষ্ঠবদ্ধতা ইত্যাদি রোগ নিয়ন্ত্রণে থাকে বা দূর হয়।উদ্দীপকের বর্ণিত নিখিল নিয়মিত যদি হলাসন অনুশীলন করে তবে তার মেরুদণ্ড সুস্থ ও নমনীয় হবে এবং স্থিতিস্থাপকতা বজায় থাকবে। এর ফলে মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র ও মেরুদণ্ডের দুপাশের পেশি সতেজ ও সক্রিয় হবে। প্লীহা, যকৃৎ, মূত্রাশয় প্রভৃতির কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল ইত্যাদি গ্রন্থি সবল ও সক্রিয় হবে। এ ছাড়াও হলাসন অনুশীলনে অনিন্দ্যের পেট, কোমর ও নিতম্বের মেদ কমে দেহ সুঠাম ও সুন্দর হবে। পিঠে ব্যথা থাকলে তাও দূর হবে।পরিশেষে বলা যায়, শিক্ষকের পরামর্শ মতো নিয়মিত হলাসন অনুশীলন করলে নিখিল শারীরিকভাবে সুস্থ থাকবে। পাশাপাশি তার মন সতেজ থাকবে এবং সে কাজ-কর্মে বাড়তি উৎসাহ পাবে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
পাঠ্যের আলোকে নিখিল বাবুর অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর