সজলের আসনটি অনুশীলনের মাধ্যমে ব্যক্তিজীবনে কী প্রভাব পড়ে তা বিশ্লেষণ কর।
উত্তর: সজল অর্ধকূর্মাসন অনুশীলন করে। ব্যক্তিজীবনে এ আসনের প্রভাব অপরিসীম।কূর্ম অর্থ হলো কচ্ছপ। এ আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসন অনুশীলনের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ আসন নিয়মিত অনুশীলন করলে শরীর অনেক শিথিল হয়। মেরুদণ্ড সতেজ হয়। পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয়। আসন অনুশীলনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে। মস্তিষ্ক শান্ত হয়, যকৃৎ ভালো থাকে। অজীর্ণ, অম্বল, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি দূর হয় এবং হজমশক্তি বাড়ে।অর্ধকূর্মাসন অনুশীলন করলে হাঁপানি আর ডায়াবেটিসে উপকার হয়।পায়ের পেশির ব্যথা ও হাড়ের বাত সারে। কাঁধের পেশির ব্যথা ভালো হয়। পেট ও উরুর পেশি সবল হয়। মন অনেক ধীর, স্থির ও শান্ত হয় এবং মানুষ সুখ ও দুঃখ সমানভাবে নিতে পারে। ভাবাবেগ, ভয়ভীতি আর ক্রোধ আলগা হয়। আসনকারীকে আস্তে আস্তে মানসিক দুঃখ-যন্ত্রণা থেকে মুক্ত হয় এবং ভোগ-বিলাসের প্রতি উদাসীন হয়।সুতরাং বলা যায়, ব্যক্তিজীবনে অর্ধকূর্মাসনের প্রভাব অপরিসীম।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সজলের আসনটি অনুশীলনের মাধ্যমে ব্যক্তিজীবনে কী প্রভাব পড়ে তা বিশ্লেষ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর