মিলন বাবুকে চিকিৎসকের দেওয়া নির্দিষ্ট ব্যায়ামটির ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: মিলন বাবুকে চিকিৎসকের দেওয়া ব্যায়ামটি হলো গরুড়াসন।এ আসন অনুশীলনকালে দেহভঙ্গি গরুড়-এর মতো হয় বলে একে গরুড়াসন বলা হয়। এ আসন অনুশীলন পদ্ধতিটি হলো- দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমষ্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে।উদ্দীপকে দেখা যায়, মিলন বাবুর শিরদাঁড়া ও বৃক্কের সমস্যা দেখা দিয়েছে এবং শরীরের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব প্রভাব দেখা দিলে গরুড়াসন অনুশীলন করতে হয়। এ আসনের উপকারিতা অপরিসীম।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
মিলন বাবুকে চিকিৎসকের দেওয়া নির্দিষ্ট ব্যায়ামটির ধারণা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর