মৃণাল বাবুর 'সৎ সাহস' তোমার পঠিত বিষয়ের আলোকে বর্ণনা করো।
উত্তর: মৃণাল বাবুর সৎসাহস আমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করা হলো - সৎসাহসের প্রভাবে সমাজ উপকৃত হয়। কারণ সৎসাহসী ব্যক্তি সমাজের, দেশের, জাতির জন্য বিভিন্ন ধরনের কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করেন। সৎসাহস একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা কোনো ভালো কাজের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে তাকেই সৎসাহস বলে। সৎসাহস দ্বারা সমাজ প্রভাবিত হয়। কেননা সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের ও জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। তারা সব সময় অন্যের জন্য কাজ করেন। অন্যের মঙ্গল চিন্তা করেন।সৎসাহসী ব্যক্তি দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করেন এবং অত্যাচারীকে প্রতিহত করেন। ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা বীরের ধর্ম। তাই যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখানো বীরের কর্তব্য। দ্বাদশবর্ষীয় বালক হয়েও বিভীষণ পুত্র তরণীসেন যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখিয়েছিলেন।উদ্দীপকে মৃণাল বাবু অফিসে যাওয়ার পথে দেখতে পান একটি দোকানে আগুন লেগেছে। তিনি নিজের জীবনের চিন্তা না করে আগুনে আটকা পড়া কর্মচারীদের উদ্ধার করেন। এ কাজে জীবনের ঝুঁকি আছে জেনেও তিনি অন্যের মঙ্গলের জন্য চেষ্টা করেন। তার এই চেষ্টার নামই হলো সৎসাহস।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
মৃণাল বাবুর 'সৎ সাহস' তোমার পঠিত বিষয়ের আলোকে বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর