বিথি কী প্রকৃতপক্ষে একজন মানবপ্রেমিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, বিথি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক।আমরা জানি, সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়সংযম, শুদ্ধবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ (রাগ না করা) এ দশটি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। কারণ মানবতার গঠন ও বিকাশে এ গুণগুলো অপরিহার্য।মানুষের প্রতি মানুষের রয়েছে দরদ, রয়েছে সংবেদনশীলতা। যুগে যুগে মানুষ সত্যের সাধনায় জীবন উৎসর্গ করেছে। মানুষের মঙ্গলের জন্য দুঃখ বরণ করেছে। সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে। মানুষের কল্যাণ কামনায় নিজের মেধা, শ্রম কাজে লাগিয়ে সার্থক করেছে, করেছে মহান। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম।উদ্দীপকে বিথি কালীপূজা উপলক্ষ্যে কেনাকাটা করার জন্য বাজারে যায়। রাস্তায় জীর্ণদেহী এক ভিক্ষুক ভিক্ষা চাইলে সে তার জমানো টাকা ভিক্ষুককে দান করে। তার এই দান মানবতার দৃষ্টান্ত। কারণ সে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য নিজের জমানো টাকা ভিক্ষুককে দান করে। এরূপ নিঃস্বার্থ দান অবশ্যই মানবতার দৃষ্টান্ত। উপযুক্ত দৃষ্টান্তের কারণে বলা যায় যে, বিথি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
বিথি কী প্রকৃতপক্ষে একজন মানবপ্রেমিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর