'সাধন বাবু শ্রী শঙ্করাচার্যের প্রতিচ্ছবি'- তোমার পাঠের আলোকে বর্ণনা করো।
উত্তর: 'সাধন বাবু শ্রী শঙ্করাচার্যের প্রতিচ্ছবি'- উক্তিটি যথার্থ।শঙ্করের ছিল অসাধারণ মেধা ও স্মৃতিশক্তি। উপনয়নের পর শাস্ত্র শিক্ষার জন্য তাঁকে গুরুগৃহে পাঠানো হয়। সেখানে মাত্র দুই বছরের মধ্যে শঙ্কর বেদ, বেদান্ত, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। সাত বছর বয়সে বাড়ি ফিরে এসে স্কুল খুলে ছাত্র পড়াতে শুরু করেন। স্থানীয় পণ্ডিতরাও তাঁর পাণ্ডিত্যের নিকট মাথা নত করেন।সহযোগী গোবিন্দপাদের নিকট সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর তিনি চলে বদরিকা আশ্রমে। সেখানে তিনি 'বেদান্ত ভাষ্য' সহ নানা গ্রন্থ রচনার কাজ শেষ করেন।উদ্দীপকের সাধন বাবুও ছিলেন একমাত্র আদরের সন্তান। তার ছিল অসাধারণ মেধা ও স্মৃতিশক্তি। তিনি বত্রিশ বছরের জীবনে অসাধারণ কিছু কাজ করে জগতের বুকে স্মরণীয় হয়ে আছেন। সাধন বাবুর এসব কার্যক্রম শঙ্করাচার্যের কর্মকাণ্ডের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় 'সাধন বাবু শ্রী শঙ্করাচার্যের প্রতিচ্ছবি।'
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
'সাধন বাবু শ্রী শঙ্করাচার্যের প্রতিচ্ছবি'- তোমার পাঠের আলোকে বর্ণনা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর