শেয়ারFacebookWhatsApp

দিবাকরের উল্লিখিত ধর্মের বিশেষ লক্ষণগুলো মনুসংহিতার আলোকে বর্ণনা করো।

উত্তর: দিবাকরের উল্লিখিত ধর্মের বিশেষ লক্ষণগুলো মনুসংহিতা গ্রন্থেরআলোকে বর্ণনা করা হলো -মনুসংহিতায় বর্ণিত,'বেদ স্মৃতিঃ সদাচারঃ স্বস্য চ প্রিয়মাত্মনঃ।এতচ্চতুর্বিধং প্রাহুঃ সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম্ ॥ (মনুসংহিতা, ২/১২)অর্থাৎ, বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী এ চারটি ধর্মের বিশেষ লক্ষণ।সনাতন ধর্মের ভিত্তিমূলে রয়েছে বেদ। এটি হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। বেদের পর সব রকমের কর্তব্য কর্মের উপদেশ নিয়ে রচিত হয় স্মৃতিশাস্ত্র। বেদ ও স্মৃতিশাস্ত্রের মাধ্যমে যদি ধর্মাধর্ম নির্ণয় দূরূহ হয় তখন সমাজে মহাপুরুষদের আচার-আচরণ ও উপদেশ-নির্দেশ অনুসরণ করাই ধর্ম। তবে সর্বক্ষেত্রে ধর্মনির্দেশ মেনে চলা সম্ভব হয় না। তাই বিবেকের বাণীর আশ্রয় নিতে হয়। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয়, তা করলে অধর্ম হয়।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

দিবাকরের উল্লিখিত ধর্মের বিশেষ লক্ষণগুলো মনুসংহিতার আলোকে বর্ণনা করো।

উদ্দীপক

হিন্দুধর্মের শিক্ষক পরিতোষ বাবু শিক্ষার্থীদের ধর্মের বিশেষ লক্ষণ কয়টি ও কী কী তা খাতায় লিখতে বললেন। দিবাকর লিখলো -

Barisal · 2024

উত্তর

কআরুণি ছিলেন পুরাকালের এক মহাজ্ঞানী ঋষি।

উত্তর

বেদকে কেন্দ্র করে হিন্দুধর্মের বিকাশ হয়েছিল বলে হিন্দুধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। বেদ হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ। বৈদিক ধর্মগ্রন্থসমূহের রয়েছে চারটি ভাগ : সংহিতা, ব্রাহ্মণ ভাগ নিয়ে বেদের কর্মকাণ্ড, আর আরণ্যক ও উপনিষদ ভাগ দুটি নিয়ে বেদের জ্ঞানকাণ্ড। বেদের সংহিতা অংশে ইন্দ্র, অগ্নি, সূর্য, বরুণ, উষা, রাত্রি প্রভৃতি দেব-দেবীর স্তব-স্তুতি রয়েছে। বেদের মন্ত্র উচ্চারণ করে দেবগণের উদ্দেশ্যে যাগযজ্ঞ করে অভীষ্ট লাভের প্রার্থনা করা হতো। বেদকে আশ্রয় করেই হিন্দুধর্মের বিকাশ। তাই হিন্দুধর্মকে বৈদিক ধর্ম বলা হয়।

উত্তর

দিবাকরের উল্লিখিত ধর্মের বিশেষ লক্ষণগুলো মনুসংহিতা গ্রন্থেরআলোকে বর্ণনা করা হলো -মনুসংহিতায় বর্ণিত,'বেদ স্মৃতিঃ সদাচারঃ স্বস্য চ প্রিয়মাত্মনঃ।এতচ্চতুর্বিধং প্রাহুঃ সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম্ ॥ (মনুসংহিতা, ২/১২)অর্থাৎ, বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী এ চারটি ধর্মের বিশেষ লক্ষণ।সনাতন ধর্মের ভিত্তিমূলে রয়েছে বেদ। এটি হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। বেদের পর সব রকমের কর্তব্য কর্মের উপদেশ নিয়ে রচিত হয় স্মৃতিশাস্ত্র। বেদ ও স্মৃতিশাস্ত্রের মাধ্যমে যদি ধর্মাধর্ম নির্ণয় দূরূহ হয় তখন সমাজে মহাপুরুষদের আচার-আচরণ ও উপদেশ-নির্দেশ অনুসরণ করাই ধর্ম। তবে সর্বক্ষেত্রে ধর্মনির্দেশ মেনে চলা সম্ভব হয় না। তাই বিবেকের বাণীর আশ্রয় নিতে হয়। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয়, তা করলে অধর্ম হয়।

উত্তর

"ধর্মের বিশেষ লক্ষণ বেদকে কেন্দ্র করে হিন্দুধর্মের বিকাশ”- এ উক্তিটি যথার্থ।বেদ হিন্দুদের আদি ও মূল ধর্মগ্রন্থ। এ কারণে হিন্দুধর্ম বিকাশে বেদের অবদান সবচেয়ে বেশি। বৈদিক যুগে ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে মুনি-ঋষিরা বেদের শ্লোক বা মন্ত্রগুলো রচনা করেন। শ্লোকগুলোর মধ্যে হিন্দুধর্মের নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। যেমন-ধর্মীয় আদর্শ, দার্শনিক ধারণা, ধর্মীয় ও সামাজিক ব্যবস্থা ইত্যাদি।বেদে হিন্দুধর্মীয় আদর্শ সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে হিন্দুধর্মীয় কর্ম, যজ্ঞ, ধর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিষয় বিষদভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি দার্শনিক ধারণা হিসেবে ঈশ্বরের অস্তিত্ব, উদ্দেশ্য ও দায়িত্ব সম্পর্কে বেদে আলোচনা রয়েছে। ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন, আত্মার ধারণা, মৃত্যুর প্রকৃতি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। বেদে বিভিন্ন তাত্ত্বিক বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন-পৃথিবীর সৃষ্টি, মানুষের উৎপত্তি, বিশ্বব্রহ্মান্ডের আয়তন, অবস্থা, স্থায়িত্ব ইত্যাদি। বেদে সামাজিক ব্যবস্থার ওপর যেসব আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো- বর্ণ ব্যবস্থা, রাজনীতি, সমাজ গঠন, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক বিষয়াবলি।পরিশেষে বলা যায়, বেদে হিন্দুধর্মের প্রায় প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হয়েছে। এসব আলোচনা হিন্দুধর্মকে আরও সমৃদ্ধ করেছে। তাই বলা যায়, “ধর্মের বিশেষ লক্ষণ বেদকে কেন্দ্র করে হিন্দুধর্মের বিকাশ।"
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।