"দিবাকরের উল্লিখিত ধর্মের প্রথম বিশেষ লক্ষণ বেদকে কেন্দ্র করে হিন্দুধর্মের বিকাশ”- বিশ্লেষণ করো।
উত্তর: "ধর্মের বিশেষ লক্ষণ বেদকে কেন্দ্র করে হিন্দুধর্মের বিকাশ”- এ উক্তিটি যথার্থ।বেদ হিন্দুদের আদি ও মূল ধর্মগ্রন্থ। এ কারণে হিন্দুধর্ম বিকাশে বেদের অবদান সবচেয়ে বেশি। বৈদিক যুগে ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে মুনি-ঋষিরা বেদের শ্লোক বা মন্ত্রগুলো রচনা করেন। শ্লোকগুলোর মধ্যে হিন্দুধর্মের নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। যেমন-ধর্মীয় আদর্শ, দার্শনিক ধারণা, ধর্মীয় ও সামাজিক ব্যবস্থা ইত্যাদি।বেদে হিন্দুধর্মীয় আদর্শ সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে হিন্দুধর্মীয় কর্ম, যজ্ঞ, ধর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিষয় বিষদভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি দার্শনিক ধারণা হিসেবে ঈশ্বরের অস্তিত্ব, উদ্দেশ্য ও দায়িত্ব সম্পর্কে বেদে আলোচনা রয়েছে। ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন, আত্মার ধারণা, মৃত্যুর প্রকৃতি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। বেদে বিভিন্ন তাত্ত্বিক বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন-পৃথিবীর সৃষ্টি, মানুষের উৎপত্তি, বিশ্বব্রহ্মান্ডের আয়তন, অবস্থা, স্থায়িত্ব ইত্যাদি। বেদে সামাজিক ব্যবস্থার ওপর যেসব আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো- বর্ণ ব্যবস্থা, রাজনীতি, সমাজ গঠন, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক বিষয়াবলি।পরিশেষে বলা যায়, বেদে হিন্দুধর্মের প্রায় প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হয়েছে। এসব আলোচনা হিন্দুধর্মকে আরও সমৃদ্ধ করেছে। তাই বলা যায়, “ধর্মের বিশেষ লক্ষণ বেদকে কেন্দ্র করে হিন্দুধর্মের বিকাশ।"
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
"দিবাকরের উল্লিখিত ধর্মের প্রথম বিশেষ লক্ষণ বেদকে কেন্দ্র করে হিন্দ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর