শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পরেশ বাবুর মধ্যে পাঠ্যবইয়ের কার মতাদর্শের সঙ্গে মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে পরেশ বাবুর মধ্যে প্রভু নিত্যানন্দের মতাদর্শের সঙ্গে মিল রয়েছে। নিতাই যখন নবদ্বীপে হরিনাম প্রচার করে এবং কীর্তন করে বেড়াতেন তখন গৌর নিতাইয়ের প্রেমধর্ম প্রচারে কেউ কেউ বাধা দিতে লাগলেন। তখন নবদ্বীপে জগাই-মাধাই নামে দুই মদ্যপ এবং ভয়ঙ্কর প্রকৃতির সহোদর ছিলেন। তারা নগর কোতোয়াল বলে কেউ তাদের কিছু বলার সাহস পেত না। নিতাই একদিন কৃষ্ণনাম করে ফিরছেন তখন মাধাই নিতাইয়ের দিকে কলসির কানা ছুঁড়ে মারলেন, এতে নিতাইয়ের কপাল কেটে দরদর করে রক্ত পড়তে লাগল। নিতাই এক হাতে কপাল ধরে কৃষ্ণনাম গাইতে লাগলেন। পরবর্তী সময় নিত্যানন্দ জগাই-মাধাইকে বুকে জড়িয়ে ধরে তাদের কৃষ্ণনামে দীক্ষা দেন। উদ্দীপকে দেখা যায়, পরেশ বাবু একজন সজ্জন ব্যক্তি। তিনি সর্বদাই সবার সুখে-দুঃখে পাশে দাঁড়ান। তাঁর প্রতি যে কেউ অন্যায়-অবিচার করুক না কেন তিনি সবাইকে মনেপ্রাণে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন। সমাজের অনেক অধার্মিক ব্যক্তিকে ধর্মপথে ফিরিয়ে আনেন। এসব বৈশিষ্ট্য প্রভু নিত্যানন্দের মতাদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে পরেশ বাবুর মধ্যে পাঠ্যবইয়ের কার মতাদর্শের সঙ্গে মিল রয়েছে?…

উদ্দীপক

পরেশ বাবু একজন সজ্জন ব্যক্তি। তিনি সর্বদাই সবার সুখে-দুঃখে পাশে দাঁড়ান। তাঁর প্রতি যে কেউ অন্যায়-অবিচার করুক না কেন তিনি সবাইকে মনেপ্রাণে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন। সমাজের অনেক অধার্মিক ব্যক্তিকে ধর্মপথে ফিরিয়ে আনেন। অপরদিকে তাঁর গ্রামের কমল বাবু ধর্ম প্রতিষ্ঠার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়ান। নিজের উপর ও ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস রেখেই তিনি যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়েন।

Dinajpur · 2024

উত্তর

ভগবান বিষ্ণু যখন বিভিন্ন রূপে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে বলা হয় অবতার।

উত্তর

শ্রীবিজয়কৃষ্ণ মেডিকেল কলেজে পড়ার সময় 'হিতসঞ্চারিণী' নামে এক সভা স্থাপন করেন। সভার সিদ্ধান্ত ছিল, যিনি যা সত্য বলে বুঝবেন, তা প্রাণপণে কাজে পরিণত করবেন। এই সভায় তিনি এক সিদ্ধান্ত নেন এবং পৈতা জাতিভেদের চিহ্ন বলে তা ফেলে দিতে বলেন যা উপস্থিত ব্রাহ্মণরা শুনে সবাই পৈতা ফেলে দেন। এ সময় তাঁর ব্রাহ্মসমাজের সাথে যোগাযোগ ঘটে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্রের বক্তৃতা শুনে তাঁর মনে পরিবর্তন আসে। তিনি ব্রাহ্মধর্মের প্রতি অনুরক্ত হয়ে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন।

উত্তর

উদ্দীপকে পরেশ বাবুর মধ্যে প্রভু নিত্যানন্দের মতাদর্শের সঙ্গে মিল রয়েছে। নিতাই যখন নবদ্বীপে হরিনাম প্রচার করে এবং কীর্তন করে বেড়াতেন তখন গৌর নিতাইয়ের প্রেমধর্ম প্রচারে কেউ কেউ বাধা দিতে লাগলেন। তখন নবদ্বীপে জগাই-মাধাই নামে দুই মদ্যপ এবং ভয়ঙ্কর প্রকৃতির সহোদর ছিলেন। তারা নগর কোতোয়াল বলে কেউ তাদের কিছু বলার সাহস পেত না। নিতাই একদিন কৃষ্ণনাম করে ফিরছেন তখন মাধাই নিতাইয়ের দিকে কলসির কানা ছুঁড়ে মারলেন, এতে নিতাইয়ের কপাল কেটে দরদর করে রক্ত পড়তে লাগল। নিতাই এক হাতে কপাল ধরে কৃষ্ণনাম গাইতে লাগলেন। পরবর্তী সময় নিত্যানন্দ জগাই-মাধাইকে বুকে জড়িয়ে ধরে তাদের কৃষ্ণনামে দীক্ষা দেন। উদ্দীপকে দেখা যায়, পরেশ বাবু একজন সজ্জন ব্যক্তি। তিনি সর্বদাই সবার সুখে-দুঃখে পাশে দাঁড়ান। তাঁর প্রতি যে কেউ অন্যায়-অবিচার করুক না কেন তিনি সবাইকে মনেপ্রাণে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন। সমাজের অনেক অধার্মিক ব্যক্তিকে ধর্মপথে ফিরিয়ে আনেন। এসব বৈশিষ্ট্য প্রভু নিত্যানন্দের মতাদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

উত্তর

"কমল বাবুর অনুসৃত পথের মাধ্যমে ধর্মীয় চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভম্ব"- উক্তিটি যথার্থ।উদ্দীপকের কমল বাবু ধর্ম প্রতিষ্ঠার জন্য দেশে-বিদেশে ঘুরে বেড়ান। নিজের উপর ও ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস রেখেই তিনি তার যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়েন। কমল বাবুর ভাবনার সাথে আমার পাঠ্যপুস্তকের স্বামী বিবেকানন্দের মিল রয়েছে।নরেন্দ্রনাথ ১৮৮৪ সনে বিএ পাস করেন। তারপর তিনি শ্রীরামকৃষ্ণের নিকট দীক্ষা নেন। তখন তার নাম হয় বিবেকানন্দ। বিবেকানন্দ গৃহত্যাগ করে সারা ভারতবর্ষ ঘুরলেন এবং নিজের চোখে ভারতবাসীর দুরবস্থা দেখলেন। কীভাবে এ দেশ থেকে দেশবাসীকে উদ্ধার করা যায়, সে কথাও চিন্তা করতে লাগলেন। ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিবেকানন্দ আমেরিকা যান এবং শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। তিনি হিন্দু-ধর্ম-দর্শন, বিশেষত বেদান্ত দর্শন ও মানবধর্ম সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করেন।প্রায় চার বছর পর বিবেকানন্দ ১৮৯৭ সালে দেশে ফিরে আসেন। এবং সমস্ত অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তার কাছে কোনো জাতিভেদ ছিল না। তিনি বললেন- নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর সকলেই আমাদের ভাই। বিবেকানন্দ নারী শিক্ষাকে সর্বান্তঃকরণে সমর্থন করতেন। তাঁর মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। তিনি দেশের উন্নতির জন্য শিক্ষা ও সমাজ সংস্কারের কথাও ভাবতেন। সমাজের দরিদ্রের মধ্যে শিক্ষা বিস্তার এবং খাদ্যের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহের ঘোর বিরোধী ছিলেন।এভাবে স্বামী বিবেকানন্দ ধর্ম প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার এবং দেশের উন্নয়নের কথাও ভেবেছেন।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।