মিতুলের বাবা যে মহান চিকিৎসকের কথা বলেছেন তাঁর অবদান পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: মিতুলের বাবা মহান চিকিৎসক সুশ্রুতের কথা বলেছেন। তার অবদান অপরিসীম। উদ্দীপকে মিতুলের বাবা ধীমান বাবু চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে এক মহান চিকিৎসকের কথা বলেন। চিকিৎসাক্ষেত্রে তিনি প্রথম মানুষের চিকিৎসা শুরু করেন। মানব দেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ সম্পর্কে পরিষ্কার ধারণা দেন। এতে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। যা পাঠ্যপুস্তকের মহান চিকিৎসক সুশ্রুতের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। সুশ্রুত দিবোদাসের নিকট আয়ুর্বেদ শিখে চিকিৎসা সংক্রান্ত একটি গ্রন্থ রচনা করেন। তার নিজের নামানুসারে গ্রন্থের নামকরণ করেন। গ্রন্থের নাম দেন 'সুশ্রুত' বা 'সুশ্রুতসংহিতা'। সুশ্রুতসংহিতা প্রধানত চারটি ভাগে বিভক্ত- সূত্রস্থান, শারীরস্থান, চিকিৎসিতস্থান এবং কল্পস্থান। এতে আয়ুর্বেদের উৎপত্তি, শল্যতন্ত্র, রসায়নতন্ত্র, পীড়া, ঔষধ, অস্থি, চিকিৎসা, রোগের লক্ষণ, পথ্যাপথ্য ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আয়ুর্বেদমতে, চিকিৎসা করতে হলে সুশ্রুতসংহিতায় বিশেষ জ্ঞান থাকতে হয়। বর্তমান কালেও চিকিৎসা জগতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চিকিৎসাশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করতে হলে 'সুশ্রুতসংহিতা' বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করা প্রয়োজন। 'সুশ্রুতসংহিতা' রচনার করে সুশ্রুত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
মিতুলের বাবা যে মহান চিকিৎসকের কথা বলেছেন তাঁর অবদান পাঠ্যপুস্তকের …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর