উদ্দীপকে চয়নের মধ্যে যে মহান চিকিৎসার আদর্শ লুকায়িত আছে তার শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চয়নের মধ্যে মহান চিকিৎসক চরকের আদর্শ লুকায়িত রয়েছে। তার শিক্ষার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে চয়ন ছিলেন একজন মহান চিকিৎসক যিনি কাটা-ছেঁড়া বিদ্যায় পারদর্শী ছিলেন। ঔষধি গাছ-গাছড়ার মাধ্যমে মানুষের চিকিৎসা দিতেন। তিনি ভেষজবিদ্যার উপর চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ রচনা করেন। এসব বৈশিষ্ট্য মহান চিকিৎসক চরকের সাথে মিল রয়েছে। চরক ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। চরক মানুষের চিকিৎসা শুরু করেন। অল্পদিনের মধ্যেই তিনি একজন সুচিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর পূর্বে আত্রেয়, অগ্নিবেশ প্রমুখ আরো চিকিৎসক ছিলেন। তাঁরা বৈদ্যক বা চিকিৎসা গ্রন্থও রচনা করেছিলেন। চরক সে-সবের সংস্কার ও সারাংশ গ্রহণ করে একখানা নতুন গ্রন্থ প্রণয়ন করেন। তার নাম 'চরকসংহিতা'। প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্রে এটি একখানা বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটি আটটি ভাগে বিভক্ত- সূত্রস্থান, নিদানস্থান, বিমানস্থান, শারীরস্থান, ইন্দ্রিয়স্থান, চিকিৎসাস্থান, কল্পস্থান ও সিদ্ধিস্থান। চরকই প্রথম মানব দেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি 'দোষ' বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো- বাত, পিত্ত ও কফ। এই তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর সামঞ্জস্য ফিরে এলে শরীর সুস্থ হয়। চরক এ-ও বলেছেন- রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। তিনি রোগীর চিকিৎসার পূর্বে রোগের কারণসমূহ এবং পরিবেশ সম্পর্কে যথার্থরূপে ভাবতে বলেছেন। চরক প্রজনন বিদ্যা সম্পর্কে জানতেন। এমনকি শিশুর লিঙ্গ নির্ণয়ের কারণসমূহও তিনি জানতেন। মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে তাঁর ধারণা ছিল। তিনি মানব দেহে দাঁতসহ ৩৬০টি অস্থির কথা বলেছেন। হৃৎপিণ্ডকে বলেছেন দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র। ১৩টি পথে এ কেন্দ্র সমগ্র শরীরের সঙ্গে যুক্ত। বর্তমান কালেও আয়ুর্বেদ চিকিৎসায় এ গ্রন্থের গুরুত্ব অনেক। চরকসংহিতা রচনা করে চরক সমগ্র মানব জাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে চয়নের মধ্যে যে মহান চিকিৎসার আদর্শ লুকায়িত আছে তার শিক্ষার…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর