আধুনিক চিকিৎসা বিজ্ঞানে 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনকের' অবদান মূল্যায়ন কর।
উত্তর: আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনকের তথা চরকের অবদান অপরিসীম।চরক ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক' বলা হয়। মানুষের চিকিৎসা শুরুর অল্প কিছুদিনের মধ্যে চরক সুচিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন।চরকই প্রথম মানবদেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি 'দোষ' বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো- বাত, পিত্ত ও কফ। এই তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর সামঞ্জস্য ফিরে এলে শরীর সুস্থ হয়। চরক এ-ও বলেছেন- রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। তিনি রোগীর চিকিৎসার পূর্বে রোগের কারণসমূহ এবং পরিবেশ সম্পর্কে যথার্থরূপে ভাবতে বলেছেন।সুতরাং বলা যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক চরকের অবদান অপরিসীম।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনকের' অবদান মূল্য…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর