সমরেশ বাবু মহান চিকিৎসক চরকের কথা বলেছেন। চিকিৎসা শাস্ত্রে চরকের অবদান অপরিসীম।চরক ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক' বলা হয়। মানুষের চিকিৎসা শুরুর অল্প কিছুদিনের মধ্যে চরক সুচিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন।চরকই প্রথম মানবদেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি 'দোষ' বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো- বাত, পিত্ত ও কফ। এই তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর সামঞ্জস্য ফিরে এলে শরীর সুস্থ হয়। চরক এ-ও বলেছেন- রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। তিনি রোগীর চিকিৎসার পূর্বে রোগের কারণসমূহ এবং পরিবেশ সম্পর্কে যথার্থরূপে ভাবতে বলেছেন।উদ্দীপকে সুবীরের বাবা সমরেশ বাবু চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে এক মহান চিকিৎসকের কথা বলেন। চিকিৎসাক্ষেত্রে তিনি প্রথম মানুষের চিকিৎসা শুরু করেন। মানব দেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। এসব কর্মকাণ্ড মহান চিকিৎসক চরকের সাথে মিল রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তার অবদান অনস্বীকার্য।