গদাধরের জীবনে অদ্ভুত পরিবর্তন আসার মূল কারণ ব্যাখ্যা করো।
উত্তর: গদাধরের জীবনে অদ্ভুত পরিবর্তন আসার মূল কারণ হলো তাঁর পিতার মৃত্যু। গদাধরের অল্প বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর তাঁর জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি কখনো শ্মশানে গিয়ে বসে থাকেন। কখনো বা নির্জন বাগানে গিয়ে সময় কাটান। সাধু-বৈষ্ণবদের দেখলে কৌতূহল ভরে তাঁদের আচরণ লক্ষ করেন। তাঁদের নিকট ভজন শেখেন। এ অবস্থায় অগ্রজ রামকুমার তাঁকে কোলকাতা নিয়ে যান। সেখানে ঝামাপুকুরে অবস্থিত নিজের টোলে তাঁকে ভর্তি করিয়ে দেন। কিন্তু গদাধরের মনের কোনো পরিবর্তন হয় না। আগের মতোই লেখাপড়ায় তিনি উদাসীন থাকেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
গদাধরের জীবনে অদ্ভুত পরিবর্তন আসার মূল কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর