শেয়ারFacebookWhatsApp

পূর্ণাবতার কাকে বলে?

উত্তর: ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন, তখন তাকে বলা হয় পূর্ণাবতার।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

পূর্ণাবতার কাকে বলে?

উদ্দীপক

সিধু বাবু অনেক দিন প্রবাসে থাকার পর দেশে আসেন। তিনি দেশে মানুষের দুঃখ-দুর্দশা থেকে মুক্তির জন্য ও কন্যাসন্তানদের শিক্ষা ও কর্মজীবনে উপযোগী করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করেন। অন্যদিকে সুশীল বাবু সারাক্ষণ হরিনামে মেতে থাকেন। সকলকে হরিনামে মেতে থাকার আহ্বান জানান। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন হরিনামে জগতে সকল সুখশান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সমর্থ।

Dinajpur · 2025

উত্তর

ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন, তখন তাকে বলা হয় পূর্ণাবতার।

উত্তর

হিন্দুধর্মের বিভিন্ন মতের সাধনপথ রয়েছে। যেমন- শাক্ত, বৈষ্ণব, তান্ত্রিক প্রভৃতি। এসব সাধনপথের প্রত্যেকটির মাধ্যমেই সিদ্ধি বা ঈশ্বর লাভ করা যায়। অর্থাৎ নিষ্ঠার সাথে সাধনা করলে সব পথেই ঈশ্বর লাভ করা যায়। তাই বলা হয়েছে, যত মত তত পথ।

উত্তর

উদ্দীপকে সিধু বাবুর সাথে স্বামী বিবেকানন্দের চরিত্রের মিল রয়েছে।পৃথিবীতে যে সকল মনীষী তাদের অমিয় বাণী ও কর্মকাণ্ডের দ্বারা বিশ্বে প্রভাব বিস্তার করেছেন তার মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম। ছাত্রাবস্থায় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তার মনে নানা প্রশ্ন দেখা দেয় এবং ঈশ্বর সম্পর্কে চিন্তা তার মনকে আন্দোলিত করে। এরই মধ্যে স্বামী বিবেকানন্দ কালীর সাধক শ্রীরামকৃষ্ণের দেখা পান এবং তার মাধ্যমে বিবেকানন্দ নিজের সকল প্রশ্নের উত্তর খুঁজে পান। এরপর বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নিকট ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়ে গৃহত্যাগী সন্ন্যাসী হন। এরপর তিনি দেশ বিদেশের বহু স্থানে গমন করে তার ধর্মজ্ঞান প্রচার করেন এবং তার অসাধারণ বাগ্মীতার জন্য সবাই তাকে সাদরে গ্রহণ করে। বিবেকানন্দ মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন সবসময়। বিবেকানন্দ নারী স্বাধীনতার বিশ্বাসী ছিলেন। নারীশিক্ষাকে তিনি সর্বান্তঃকরণে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রেয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীর উল্লেখ করে তিনি বলেছেন- সেই যুগে নারীরা যদি এত শিক্ষা লাভ করতে পারে তাহলে এ যুগের নারীরা পারবে না কেন? তার মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। 'নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গলসাধন করা সম্ভব নয়। কোনো পাখি একটি ডানা নিয়ে উড়তে পারে না।' এমনকি অধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদাদেবীর পরিচালনায় নারীদের একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন।উদ্দীপকের সিধু বাবু অনেক দিন প্রবাসে থাকার পর দেশে আসেন। তিনি দেশে মানুষের দুঃখ-দুর্দশা থেকে মুক্তির জন্য ও কন্যাসন্তানদের শিক্ষা ও কর্মজীবনে উপযোগী করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করেন। যা স্বামী বিবেকানন্দের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে সুশীল বাবুর জীবনের ঘটনাগুলো আমার পাঠ্যবইয়ের প্রভু নিত্যানন্দের জীবনের সাথে সামঞ্জ্যপূর্ণ। অর্থাৎ প্রভু নিত্যানন্দের কৃষ্ণের প্রতি গভীর প্রেম বিনয়ের জীবনেও প্রতিফলিত হয়েছে।পাঠ্যবইয়ের আলোচনায় আমরা দেখতে পাই, নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের। ছাত্র হিসেবে তিনি মেধাবী ছিলেন। কিন্তু পড়াশোনায় তাঁর একদম মন ছিল না। ধর্মকথা শুনতে তিনি খুব ভালোবাসতেন। খেলার পরিবর্তে মন্দিরে গিয়ে বসে থাকতেন। সর্বদা কৃষ্ণের কথা ভাবতেন। কীভাবে কৃষ্ণকে পাওয়া যাবে সর্বক্ষণ এটাই ছিল তার ভাবনা। মাত্র ১২ বছর বয়সে তিনি পিতামাতার অনুমতি নিয়ে গৃহত্যাগ করেন। অনেক অরণ্য, পাহাড়-পর্বত, তীর্থস্থান ঘুড়ে বেড়াতে লাগলেন। এভাবে একদিন উপস্থিত হলেন কাঙ্ক্ষিত বৃন্দাবনে। তিনি ব্যাকুল হয়ে পাগলের মতো শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত স্থানসমূহ ঘুরে বেড়াতে লাগলেন। হঠাৎ একদিন কৃষ্ণ তাকে স্বপ্নে সাক্ষাৎ দেন এবং তাকে নির্দেশ দেন নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে প্রেমভক্তি প্রচারে যোগ দিতে। নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ হয় এবং দুজনে নেচে গেয়ে জাতিধর্ম নির্বিশেষে হরিনাম বিলাতে লাগলেন। ফলে ফলে দলে দলে লোক তাদের অনুসারী হলো। জগাই-মাধাইয়ের মতো অসংখ্য পাপীকে তিনি কৃষ্ণনামের দ্বারা উদ্ধার করেন। গৌরাঙ্গের দ্বারা আদিষ্ট হয়ে নিত্যানন্দ গৌড়রাজ্যে, বিশেষ নবদ্বীপে কৃষ্ণনাম ও প্রেমধর্ম প্রচার করতে লাগলেন। তিনি কৃষ্ণনামের সাথে একীভূত করে দেন শ্রীগৌরাঙ্গের নাম। গৌরাঙ্গ প্রবর্তিত প্রেমধর্মের এক মহাপ্রচারকরূপে গৌড়দেশে আবির্ভূত হন নিত্যানন্দ। সকলে সমস্ত ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়।সার্থক হয় শ্রীগৌরাঙ্গের প্রেমভক্তি ও কৃষ্ণনামের আন্দোলন। নিত্যানন্দও চির অমর হয়ে থাকেন গৌড়বাসীর অন্তরে।আলোচ্য উদ্দীপকে প্রভু নিত্যানন্দের জীবনের সমস্ত ঘটনাবলি সুশীল বাবুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
SSCহিন্দুধর্ম শিক্ষাDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।