শরীরের কার্যকারিতার জন্য কয়টি দোষের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: শরীরের কার্যকারিতার জন্য ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক 'চরক' তিনটি উপাদান বা দোষের কথা বলেছেন। চরকই প্রথম মানব দেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি 'দোষ' বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো- বাত, পিত্ত ও কফ। এই তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর সামঞ্জস্য ফিরে এলে শরীর সুস্থ হয়। চরক এ-ও বলেছেন রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। তিনি রোগীর চিকিৎসার পূর্বে রোগের কারণসমূহ এবং পরিবেশ সম্পর্কে যথার্থরূপে ভাবতে বলেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
শরীরের কার্যকারিতার জন্য কয়টি দোষের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর