শেয়ারFacebookWhatsApp

শ্রী বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?

উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চন্দ্রের বক্তৃতা শুনে শ্রীবিজয়কৃষ্ণ ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। বিজয়কৃষ্ণ ছিলেন মুক্তমনা মানুষ। তিনি মনে করতেন, পৈতা জাতিভেদের চিহ্ন। তাই তিনি পৈতা ত্যাগ করেন। এই সময় ব্রাহ্ম সমাজের সাথে তার যোগাযোগ ঘটে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চন্দ্রের বক্তৃতা শুনে তাঁর মনে পরিবর্তন আসে। ফলে তিনি ব্রাহ্মধর্মের প্রতি অনুরক্ত হন এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

শ্রী বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?

উদ্দীপক

নরেশ বাবু একজন ধার্মিক লোক। ছাত্রজীবন শেষে তিনিসমাজসেবায় মনোনিবেশ করেন। সারা ভারত ঘুরে তিনি দেখতে পান, মানুষের দুঃখ-দুদর্শা এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার চিত্র। নারীদের শিক্ষার জন্য তিনি নানা কর্মকাণ্ড শুরু করেন। তিনি নিজে কয়েকটি বাণী উল্লেখিত করে বলেন, “যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড়ো হতে পারে না।"

Barisal · 2024

উত্তর

দুধাজী ছিলেন মেড়তার অধিপতি এবং একজন ধর্মপ্রাণ মানুষ।

উত্তর

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চন্দ্রের বক্তৃতা শুনে শ্রীবিজয়কৃষ্ণ ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। বিজয়কৃষ্ণ ছিলেন মুক্তমনা মানুষ। তিনি মনে করতেন, পৈতা জাতিভেদের চিহ্ন। তাই তিনি পৈতা ত্যাগ করেন। এই সময় ব্রাহ্ম সমাজের সাথে তার যোগাযোগ ঘটে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চন্দ্রের বক্তৃতা শুনে তাঁর মনে পরিবর্তন আসে। ফলে তিনি ব্রাহ্মধর্মের প্রতি অনুরক্ত হন এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন।

উত্তর

নরেশ বাবুর কর্মকাণ্ডের সাথে স্বামী বিবেকানন্দের চরিত্রের মিল পাওয়া যায়।বিবেকানন্দ নারী-স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। আর এজন্য নারীশিক্ষাকে তিনি সর্বান্তঃকরণে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রেয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীর উল্লেখ করে তিনি বলেছেন, সেই যুগে নারীরা যদি এত শিক্ষালাভ করতে পারে, তাহলে এ যুগের নারীরাও পারবে। তাঁর মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গলসাধন করা সম্ভব নয়। কোনো পাখি একটি ডানা দিয়ে উড়তে পারে না। এমনকি অধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদাদেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন।উদ্দীপকে নরেশ বাবু একজন ধার্মিক লোক। ছাত্রজীবন শেষে তিনি সমাজসেবায় মনোনিবেশ করেন। সারা ভারত ঘুরে তিনি দেখতে পান মানুষের দুঃখ-দুদর্শা এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার চিত্র। নারীদের শিক্ষার জন্য তিনি নানা কর্মকাণ্ড শুরু করেন। এ থেকে বোঝা যায়, নরেশ বাবুর মাধ্যমে স্বামী বিবেকানন্দকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

'নরেশ বাবুর কর্মকাণ্ড স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণীর পরিপূ রক'- কথাটি যথার্থ।স্বামী বিবেকানন্দ শিক্ষা জীবন শেষে শ্রীরামকৃষ্ণের নিকট ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন। তিনি গৃহত্যাগ করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান। নিজের চোখে ভারতবাসীর দুরবস্থা দেখেন। কীভাবে এ থেকে দেশবাসীকে উদ্ধার করা যায়, সে কথাও চিন্তা করতে লাগলেন। তিনি বলতেন, "দেশের উন্নতি করতে হলে সব স্তরের মানুষের উন্নয়ন প্রয়োজন।" বিবেকানন্দ অন্তর দিয়ে অনুভব করতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি বলতেন, "দেশের জনগণকে শিক্ষিত করে তুলতে হবে, তবেই একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব হবে।” স্বামী বিবেকানন্দের ন্যায় উদ্দীপকের নরেশ বাবু ছাত্রজীবন শেষে সমাজ সেবায় মনোনিবেশ করেন। তিনি সারা ভারত ঘুরে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পান।স্বামী বিবেকানন্দ লক্ষ করলেন, ভারতের নারীসমাজ শিক্ষা ও কর্মক্ষেত্রসহ নানাক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাই তিনি নারীদের সার্বিক অবস্থার উন্নতির কথা ভাবতে থাকেন। তিনি নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। নারীশিক্ষাকে তিনি সর্বান্তঃকরণে সমর্থন করতেন। তাঁর মতে, “যে-জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গলসাধন করা সম্ভব নয়। কোনো পাখি একটি ডানা নিয়ে উড়তে পারে না।" এমনকি অধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদাদেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন। স্বামীজীর ন্যায় উদ্দীপকের নরেশ বাবুও নারী শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য নানা কর্মকাণ্ড শুরু করেন।তাই উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায়, নারী শিক্ষা, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় নরেশ বাবুর কর্মকাণ্ড স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণীর পরিপূরক।
SSCহিন্দুধর্ম শিক্ষাBarisal 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।