উদ্দীপকের রীতার মায়ের কাহিনির সাথে পাঠ্যপুস্তকের কার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রীতার মায়ের কাহিনির সাথে পাঠ্যপুস্তকের সুশ্রুত-এর মিল রয়েছে।সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তাঁর পিতার নাম বিশ্বামিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। ইন্দ্রের কথামতো ধন্বন্তরী কাশীরাজের পুত্ররূপে দিবোদাস নামে জন্মগ্রহণ করেন। এ কথা জানতে পেরে বিশ্বামিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য। আধুনিক গবেষকদের মতে, সুশ্রুত খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এজন্য তাকে বলা হয় 'ভারতীয় শল্যবিদ্যার জনক'। তিনি 'সুশ্রুত সংহিতা' নামে একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থে শল্যবিদ্যার ৩০০ প্রকার পদ্ধতি এবং ১২০টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। 'সুশ্রুত সংহিতা' রচনা করে সুশ্রুত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন।উদ্দীপকে রীতার মা ভারতবর্ষের একজন চিকিৎসকের কাহিনি বলেন। তিনি আয়ুর্বেদ শাস্ত্রে শিক্ষালাভ করেন। এছাড়াও 'সুশ্রুত সংহিতা' নামে একখানা গ্রন্থ রচনা করেন, যা মহান চিকিৎসক সুশ্রুতের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রীতার মায়ের কাহিনির সাথে সুশ্রুত-এর মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের রীতার মায়ের কাহিনির সাথে পাঠ্যপুস্তকের কার মিল রয়েছে? ব্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর