তপনের বলা মহাপুরুষের মধ্যে যে আদর্শ ফুটে উঠেছে, তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: তপনের বলা মহাপুরুষ তথা শ্রীশঙ্করাচার্যের মধ্যে যে আদর্শ ফুটে উঠেছে, তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে তপন একজন মেধাবী বালকের কথা বলেন, যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে অল্প বয়সেই পাণ্ডিত্য অর্জন করেন। তাঁর ধর্মের মূল কথা 'অদ্বৈতবাদ'। এসব কর্মকাণ্ড শ্রীশঙ্করাচার্যের মধ্যে নিহিত।যে সকল ক্ষণজন্মা মনীষী তাদের কর্মকাণ্ডের জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন তাদের মধ্যে শ্রীশঙ্করাচার্য অন্যতম। পণ্ডিতরা কোষ্ঠী দেখে তার স্বল্প আয়ুর কথা বললে তিনি ব্রহ্ম সাধনায় বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ধর্মগুরু হিসেবে তিনি নতুন জীবন শুরু করেন। তিনি পুণ্যধাম বারাণসীতে আসেন এবং সেখানে ধর্ম প্রচার শুরু করেন। তার ধর্মের মূলকথা 'অদ্বৈতবাদ'। তিনি বলেন, 'ব্রহ্ম সত্য, জগত মিথ্যা জীব ও ব্রহ্মে কোনো পার্থক্য নেই।' শঙ্করাচার্য যখন জন্মগ্রহণ করেন তখন ভারতবর্ষের রাজনৈতিক জীবন যেমন বিপর্যস্ত ছিল, ধর্মীয় জীবনও তেমনি বিপর্যস্ত ছিল। জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে নানা কুসংস্কার ঢুকে পড়েছিল। হিন্দুধর্মও ম্লান হয়ে পড়েছিল। সমাজে বেদের কর্মকাণ্ড অর্থাৎ যাগ-যজ্ঞের প্রাধান্য বেড়ে গিয়েছিল। শঙ্কারচার্য তার অদ্বৈতমত প্রচার করে হিন্দুধর্মের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনেন। 'জীব ও ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই' এ কথা বলে তিনি মানুষের প্রতি মানুষের, এমনকি জীবের প্রতিও মানুষের ভালোবাসাকে জাগিয়ে তোলেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
তপনের বলা মহাপুরুষের মধ্যে যে আদর্শ ফুটে উঠেছে, তা পাঠ্যপুস্তকের আল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর