সৈকত বাবুর মধ্যে বিবেকানন্দ চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সৈকত বাবুর মধ্যে বিবেকানন্দ চরিত্রের নারী স্বাধীনতার দিকটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-বিবেকানন্দ নারী-স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। আর এজন্য নারীশিক্ষাকে তিনি সর্বান্তঃকরণে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রেয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীর উল্লেখ করে তিনি বলেছেন, সেই যুগে নারীরা যদি এত শিক্ষালাভ করতে পারে, তাহলে এ যুগের নারীরাও পারবে। তাঁর মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গলসাধন করা সম্ভম্ব নয়। কোনো পাখি একটি ডানা দিয়ে উড়তে পারে না। এমনকি আধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদাদেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন।উদ্দীপক থেকে দেখতে পাই, সৈকত বাবু কয়েকটি গার্লস স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সাবলীলভাবে চলাফেরা করতে পারে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। পরিশেষে বলা যায়, স্বামী বিবেকানন্দ নারী শিক্ষা সর্বান্তঃকরণে সমর্থন করতেন এবং তার জন্য তিনি আজীবন কাজ করে গিয়েছেন। তাই সৈকত বাবুর মধ্যেও নারী স্বাধীনতার গুণটি বিবেকানন্দর মতো ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সৈকত বাবুর মধ্যে বিবেকানন্দ চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর