স্বামী বিবেকানন্দের অমর বাণীর আলোকে শৌর্য বাবুর কাজটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের শৌর্য বাবুর কাজটি জীবসেবার পরিচায়ক। নিম্নে স্বামী বিবেকানন্দের অমর বাণীর আলোকে শৌর্য বাবুর কাজটির যথার্থতা মূল্যায়ন করা হলো-বিবেকানন্দের গুরুত্বপূর্ণ কথা হলো- খালি পেটে ধর্ম হয় না। তাই সবার আগে মানুষের দারিদ্র্য ঘোচাতে হবে। স্বামী বিবেকানন্দ সত্য ধর্ম সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, ঈশ্বরসেবার আগে তাঁর সৃষ্ট জীবের সেবা করতে হবে। জীবসেবা করলেই ঈশ্বরসেবা হবে। তিনি জোর দিয়ে বলেছেন- 'বহুরূপে সম্মুখে তোমার? ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর ॥' তাঁর কাছে জাতি-বর্ণের কোনো ভেদাভেদ ছিল না। সবাই সমান তাঁর কাছে। এই জীবসেবাই ছিল বিবেকানন্দের ঈশ্বরসেবার মূল মন্ত্র।উদ্দীপকের শৌর্য বাবু প্রতিটি জীবকে ভালোবাসেন। তিনি মনে করেন এর মধ্য দিয়েই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। স্বামী বিবেকানন্দের বাণী থেকেও আমরা দেখতে পাই, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, ঈশ্বরের সৃষ্টি জীবের সেবা করা মানেই পক্ষান্তরে ঈশ্বরেরই সেবা করা। জীবসেবাই ঈশ্বর সেবার মূলমন্ত্র। তাই বলা যায়, উদ্দীপকের শৌর্য বাবু স্বামী বিবেকানন্দের ঈশ্বর সেবার মূলমন্ত্রের মাধ্যমেই জীবন অতিবাহিত করেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
স্বামী বিবেকানন্দের অমর বাণীর আলোকে শৌর্য বাবুর কাজটির যথার্থতা মূল…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর