উদ্দীপকে অনিল বাবুর মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ রয়েছে তাঁর শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অনিল বাবুর মধ্যে মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ রয়েছে। তার অবদান অপরিসীম।সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তাঁর পিতার নাম বিশ্বামিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। ইন্দ্রের কথামতো ধন্বন্তরী কাশীরাজের পুত্ররূপে দিবোদাস নামে জন্মগ্রহণ করেন। এ কথা জানতে পেরে বিশ্বামিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য।আধুনিক গবেষকদের মতে, সুশ্রুত খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এজন্য তাকে বলা হয় 'ভারতীয় শল্যবিদ্যার জনক'। তিনি 'সুশ্রুত সংহিতা' নামে একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থে শল্যবিদ্যার ৩০০ প্রকার পদ্ধতি এবং ১২০টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। 'সুশ্রুত সংহিতা' রচনা করে সুশ্রুত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন।সুতরাং বলা যায়, অনিল বাবুর মধ্যে মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে তার অবদান খুবই তাৎপর্যপূর্ণ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে অনিল বাবুর মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ রয়েছে তাঁর শিক্ষা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর