উদ্দীপকের মানিক ব্যানার্জীর মধ্যে তোমার পাঠ্যপুস্তকের যে মহাপুরুষের প্রভাব লক্ষ করা যায়- তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মানিক ব্যানার্জীর মধ্যে পাঠ্যপুস্তকের শ্রীরাম কৃষ্ণের প্রভাব লক্ষ্য করা যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-গদাধরের অল্প বয়সে তাঁর পিতার মৃত্যুর হয়। পিতার মৃত্যুর পর তাঁর জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি কখনো শ্মশানে গিয়ে বসে থাকেন। কখনো বা নির্জন বাগানে গিয়ে সময় কাটান। সাধু-বৈষ্ণবদের দেখলে কৌতূহল ভরে তাঁদের আচরণ লক্ষ করেন। তাঁদের নিকট ভজন শেখেন। এ অবস্থায় অগ্রজ রামকুমার তাঁকে কোলকাতা নিয়ে যান। সেখানে ঝামাপুকুরে অবস্থিত নিজের টোলে তাঁকে ভর্তি করিয়ে দেন। কিন্তু গদাধরের মনের কোনো পরিবর্তন হয় না। আগের মতোই লেখাপড়ায় তিনি উদাসীন থাকেন।এমন সময় রানি রাসমণি প্রতিষ্ঠিত কালী মন্দিরের পুরোহিত হিসেবে রামকুমার দক্ষিণেশ্বরে আসেন। গদাধরও তাঁর সঙ্গে আসেন। মা-কালীর বিগ্রহ এবং পূজার্চনা দেখে তিনি খুবই আনন্দিত হন। তিনি যেন এতদিন এমন একটা কিছুই চেয়েছিলেন। তাই কখনও তিনি মায়ের মন্দিরে ভাবতন্ময় হয়ে থাকেন, কখনও বা আত্মমগ্ন অবস্থায় গঙ্গার তীরে ঘুরে বেড়ান।হঠাৎ একদিন অগ্রজ রামকুমারের অকালমৃত্যু হয়। ফলে মায়ের পূজার ভার পড়ে গদাধরের ওপর। মনেপ্রাণে তিনি মায়ের পূজা আরম্ভকরেন। মায়ের পূজায় ভক্তিগীতি গাওয়ার সময় প্রায়ই তিনি অচেতন হয়ে পড়তেন। কালক্রমে এখানেই কালীসাধনায় তাঁর সিদ্ধিলাভ ঘটে।তিনি স্ত্রী সারদা দেবীকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন, যা অচিরেই তাঁকে 'আধ্যাতিক জননী' পদে উন্নীত করে। এভাবে গদাধর সর্বত্র চৈতন্যরূপিনী দেবীর দর্শন লাভ করেন।এরপর গদাধরের সাধন জীবনে আসেন সন্ন্যাসী তোতাপুরী। তিনি গদাধরকে বেদান্ত সাধনায় দীক্ষিত করেন এবং তান্ত্রিক সাধনায় সিদ্ধিলাভ করেন।পরিশেষে বলা যায়, মানিক ব্যানার্জীও ছোটবেলা থেকে ভাব তন্ময় হয়ে থাকতেন। পরবর্তীতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে মায়ের পূজায় মন সপে দেন। তাই মানিক ব্যানার্জীর মধ্যে রামকৃষ্ণের প্রভাব লক্ষণীয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের মানিক ব্যানার্জীর মধ্যে তোমার পাঠ্যপুস্তকের যে মহাপুরুষের…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর