অর্ণব বাবু ভারতীয় কোন বিখ্যাত চিকিৎসকের আদর্শ অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: অর্ণব বাবু ভারতীয় বিখ্যাত চিকিৎসক চরক-এর আদর্শ অনুসরণ করেন।চরক ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক' বলা হয়। মানুষের চিকিৎসা শুরুর অল্প কিছুদিনের মধ্যে চরক সুচিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন।চরকই প্রথম মানবদেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি 'দোষ' বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো- বাত, পিত্ত ও কফ। এই তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর সামঞ্জস্য ফিরে এলে শরীর সুস্থ হয়। চরক এ-ও বলেছেন- রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। তিনি রোগীর চিকিৎসার পূর্বে রোগের কারণসমূহ এবং পরিবেশ সম্পর্কে যথার্থরূপে ভাবতে বলেছেন।উদ্দীপকে অর্ণব বাবু একজন নামকরা চিকিৎসক। তিনি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনকের আদর্শ অনুসরণ করেন, যিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি উপাদানের কথা বলেছেন। এসব কর্মকাণ্ড চিকিৎসক চরক-এর সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অর্ণব বাবু ভারতীয় চিকিৎসক চরক-এর আদর্শ অনুসরণ করেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অর্ণব বাবু ভারতীয় কোন বিখ্যাত চিকিৎসকের আদর্শ অনুসরণ করেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর