দৃশ্যকল্প-১ এ উল্লিখিত শিল্পীদেবীর কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লেখিত শিল্পীদেবীর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের মীরাবাঈ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো :মীরাবাঈ খুব ছোটোবেলা থেকেই ভক্তিরসাত্মক ভজন রচনায় অসামান্য প্রতিভার পরিচয় দেন। যৌবনে তিনি চিতোরের রানা সংগ্রামসিংহের পুত্র ভোজরাজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্বশুর বাড়িতে মীরার কোনো কিছুর অভাব নেই। অতুল ঐশ্বর্য। অসংখ্য দাস-দাসী। কিন্তু এসবের প্রতি মীরার কোনো আসক্তি নেই। জীবনে তাঁর একমাত্র কাম্য বস্তু হলো কৃষ্ণপ্রেম আর গিরিধারীলালের সাক্ষাৎ লাভ। তিনি শুধু সাধন-ভজন নিয়েই থাকেন। প্রাসাদে কোনো সাধু-সন্ত এলে ছুটে যেতেন তাঁর কাছে। একমনে হরিকথা শুনতেন। কখনো কখনো ভাবাবিষ্ট হয়ে নিজের কণ্ঠেই শুরু করতেন ভজন গান। তাঁর কণ্ঠ এত মধুর ছিল যে সবাই মন দিয়ে তা শুনত।একসময় কৃষ্ণপ্রেমের টানে মীরা বৃন্দাবনে এসে উপস্থিত হন। বৃন্দাবনে এসে মীরা তীব্রভাবে প্রেমভক্তিতে আপ্লুত হয়ে পড়েন। দিকে দিকে তার নাম-যশ ছড়িয়ে পড়ে। অতঃপর একদিন বৃন্দাবনের লীলা সাঙ্গ করে মীরা শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত স্থান দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেন। দ্বারকাধামে এসে রণছোড়জীর বিগ্রহের ভজন-পূজনেই জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন। এই দ্বারকাধামেই তাঁর দেহলীলা সংবরণ হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত শিল্পীদেবীর কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন চ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর