আশুতোষ বাবুর সাধন পথ তোমার পাঠ্যপুস্তকের কার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: আশুতোষ বাবুর সাধনপথ আমার পাঠ্যপুস্তকের শ্রীরামকৃষ্ণের সাথে মিল রয়েছে।শ্রীরামকৃষ্ণ ছিলেন কালীর সাধক। কালীমূর্তিতে তিনি পুজো দিতেন। এর মধ্য দিয়েই তিনি মায়ের সাধনা করতেন। তাই বলে মূর্তিপূজার বিরোধী ব্রাহ্মধর্মের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। ব্রাহ্মসমাজের অন্যতম নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে ছিল তাঁর গভীর সম্পর্ক। কেশবচন্দ্রই প্রথম তাঁর বিভিন্ন বক্তৃতা এবং তাঁর সম্পাদিত পত্রিকার মাধ্যমে রামকৃষ্ণদেবের কথা প্রচার করেন। এ থেকেই বোঝা যায় শ্রীরামকৃষ্ণ কতটা পরমতসহিষ্ণু ছিলেন। তাঁর সাধন-প্রণালি এবং ধর্মচর্চার মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠা লাভ করে। এটা শ্রীরামকৃষ্ণের একটা বড়ো অবদান। শ্রীরামকৃষ্ণ মানুষের জাতি, কুল, মান, শিক্ষা, প্রতিপত্তি ইত্যাদি দেখতেন না। তিনি দেখতেন মানুষের অন্তর। তাই তাঁর কাছে উঁচু-নীচু সব শ্রেণির মানুষ আসত। তাইতো দক্ষিণেশ্বর মন্দির ছিল সবার জন্য উন্মুক্ত। শ্রীরামকৃষ্ণ সকল নারীর মধ্যে জগন্মাতাকে দর্শন করতেন। নারীমাত্রই তাঁর কাছে ছিল মাতৃস্বরূপা। তাইতো নিজের স্ত্রীকেও তিনি মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। জগতে এরূপ ঘটনা দ্বিতীয়টি আর নেই।উদ্দীপকে দেখা যায়, আশুতোষ বাবু মা কালীর সাধক তিনি মানুষের জাতি, কুল, মান ইত্যাদি দেখতেন না। নারীদেরকে মাতৃজ্ঞানে পূজা করতেন এবং ধর্মীয় সম্প্রীতিতে গভীর বিশ্বাসী ছিলেন। এসব কর্মকাণ্ডের সাথে শ্রীরামকৃষ্ণের কর্মকাণ্ডের মিল রয়েছে। তাই বলা যায়, আশুতোষ বাবুর সাধনপথ শ্রীরামকৃষ্ণের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
আশুতোষ বাবুর সাধন পথ তোমার পাঠ্যপুস্তকের কার সাথে মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর