অনিমেষ চরিত্রে শ্রীশঙ্করাচার্যের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: অনিমেষ চরিত্রে শ্রীশঙ্করাচার্যের পান্ডিত্যের দিকটি ফুটে উঠেছে।শঙ্করের ছিল অসাধারণ মেধা ও স্মৃতিশক্তি। তা দেখে পিতা শিবগুরু অত্যন্ত বিস্মিত হন। তিনি তিন বছর বয়স থেকেই পুত্রকে পড়াতে শুরু করেন। তাঁর একান্ত বাসনা, পুত্রকে সর্বশাস্ত্রে সুপণ্ডিত করে তুলবেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তারপর পাঁচ বছর বয়সে বিশিষ্টা দেবী ছেলের উপনয়ন দেন। উপনয়নের পর শাস্ত্রশিক্ষার জন্য তাঁকে গুরুগৃহে পাঠানো হয়। সেখানে মাত্র দুই বছরের মধ্যে শঙ্কর বেদ, বেদান্ত, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। সাত বছর বয়সে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তিনি একটি টোল খুলে ছাত্র পড়াতে শুরু করেন। স্থানীয় পণ্ডিতরা প্রথমে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলেন। সাত বছরের বালক কী পড়াবে? কিন্তু ক্রমে শঙ্করের পাণ্ডিত্যের পরিচয় পেয়ে সবাই তাঁর নিকট মাথা নত করেন। শঙ্করের পাণ্ডিত্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। একসময় কেরলের রাজা চন্দ্রশেখরের কানেও যায় এ কথা। তিনি মন্ত্রীকে পাঠান শঙ্করকে রাজসভায় নিয়ে যেতে। কিন্তু শঙ্কর বিনয়ের সঙ্গে বলেন, তিনি বিদ্যা নিয়ে ব্যবসা করতে চান না। লোকের মঙ্গলের জন্য তিনি বিদ্যা বিতরণ করতেন।উদ্দীপকে অনিমেষ শিক্ষাজীবনের প্রতি ক্লাসেই প্রথম স্থান অধিকার করেছে। সে প্রায় সকল বিষয়েই শতভাগ নম্বর অর্জন করেছে। এজন্য তার অন্য রকম সুনাম রয়েছে। যা শ্রীশঙ্করাচার্যের পাণ্ডিত্যের বিষয়টি নির্দেশ করে। তাই বলা যায়, অনিমেষ চরিত্রে শ্রীশঙ্করাচার্যের পাণ্ডিত্যের দিকটি ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অনিমেষ চরিত্রে শ্রীশঙ্করাচার্যের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর