দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সীমা দেবীর কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সীমা দেবীর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের মীরাবাঈ চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-মীরা ছিলেন তাঁর পিতা-মাতার একমাত্র সন্তান। তাই খুব আদর-যত্নে তিনি লালিত-পালিত হচ্ছিলেন। কিন্তু মাত্র আট বছর বয়সে তিনি তাঁর মাকে হারান। ফলে তাঁর জীবনে একটা ছন্দপতন ঘটে। পিতা রত্নসিংহ মেয়েকে নিয়ে অনেকটা বিপদে পড়েন। তখন পিতামহ রাও দুধাজী মীরাকে নিজের কাছে নিয়ে যান। পরম যত্নে তাঁকে লালন-পালন করতে থাকেন। ছোটবেলা থেকেই ধর্মজীবনের একটা আদর্শ মীরার হৃদয়ে বদ্ধমূল হয়ে যায়। বালিকা বয়সেই মীরা ভক্তিরসাত্মক ভজন রচনায় অসামান্য প্রতিভার পরিচয় দেন। চতুর্ভুজজীর মন্দিরের দেয়ালে মীরার কয়েকটি উৎকৃষ্ট ভজন উৎকীর্ণ আছে। মীরার শ্বশুরবাড়িতে কোনো কিছুর অভাব নেই। রাণা সংগ্রামসিংহের মতো শ্বশুর। ভোজরাজের মতো সুযোগ্য স্বামী। অতুল ঐশ্বর্য। অসংখ্য দাস-দাসী। কিন্তু এ-সবের প্রতি মীরার কোনো আসক্তি নেই। জীবনে তাঁর একমাত্র কাম্য বস্তু হলে কৃষ্ণপ্রেম আর গিরিধারীলালের সাক্ষাৎ লাভ। তিনি শুধু সাধন-ভজন নিয়েই থাকেন। প্রসাদে কোনো সাধু-সন্ত এলে ছুটে যেতেন তাঁর কাছে। একমনে হরিকথা শুনতেন। কখনো কখনো ভাবাবিষ্ট হয়ে নিজের কণ্ঠেই শুরু করতেন ভজন গান। শেষ পর্যন্ত মীরা বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে এসে মীরা তীব্রভাবে প্রেমভক্তিতে আপ্লুত হয়ে পড়েন। দিকে দিকে তাঁর নাম প্রচারিত হয়। রাজস্থানও উত্তর-পশ্চিম ভারতে মীরার নাম সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। কৃষ্ণ ভক্তিপরায়ণা মীরাবাঈ ভালোবাসার মধ্য দিয়ে ভগবান প্রাপ্তির পথপ্রদর্শন করেন।সুতরাং বলা যায়, উদ্দীপকের সীমা দেবীর সাথে পাঠ্যবইয়ের মীরাবাঈ এর চরিত্র একেবারে সাদৃশ্যপূর্ণ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সীমা দেবীর কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন চর…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর