কনকের মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ ফুঠে উঠেছে তা পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: কনকের মধ্যে ভারতের একজন মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ ফুটে উঠেছে।সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তাঁর পিতার নাম বিশ্বামিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। ইন্দ্রের কথামতো ধন্বন্তরী কাশীরাজের পুত্ররূপে দিবোদাস নামে জন্মগ্রহণ করেন। এ কথা জানতে পেরে বিশ্বামিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য। আধুনিক গবেষকদের মতে, সুশ্রুত খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এজন্য তাকে বলা হয় 'ভারতীয় শল্যবিদ্যার জনক'। তিনি 'সুশ্রুত সংহিতা' নামে একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থে শল্যবিদ্যার ৩০০ প্রকার পদ্ধতি এবং ১২০টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। 'সুশ্রুত সংহিতা' রচনা করে সুশ্রুত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন।উদ্দীপকে কনক একজন মহান চিকিৎসক। তিনি মানব শরীরে কাটা-ছেঁড়া বিদ্যায় পারদর্শী। তিনি ঔষধি গাছ-গাছড়ার মাধ্যমে মানুষের চিকিৎসা দেন। ভেষজবিদ্যার চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ রচনা করে তিনি মানব জাতির বিশেষ কল্যাণ সাধন করেন। যা পাঠ্যবইযের মহান চিকিৎসক সুশ্রুতের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, কনকের মধ্যে ভারতের একজন মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
কনকের মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ ফুঠে উঠেছে তা পাঠ্যের আলোকে ব্য…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর