সিধু বাবুর মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন মহাপুরুষের কর্মকাণ্ডের সাথে মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সিধু বাবুর সাথে স্বামী বিবেকানন্দের চরিত্রের মিল রয়েছে।পৃথিবীতে যে সকল মনীষী তাদের অমিয় বাণী ও কর্মকাণ্ডের দ্বারা বিশ্বে প্রভাব বিস্তার করেছেন তার মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম। ছাত্রাবস্থায় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তার মনে নানা প্রশ্ন দেখা দেয় এবং ঈশ্বর সম্পর্কে চিন্তা তার মনকে আন্দোলিত করে। এরই মধ্যে স্বামী বিবেকানন্দ কালীর সাধক শ্রীরামকৃষ্ণের দেখা পান এবং তার মাধ্যমে বিবেকানন্দ নিজের সকল প্রশ্নের উত্তর খুঁজে পান। এরপর বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নিকট ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়ে গৃহত্যাগী সন্ন্যাসী হন। এরপর তিনি দেশ বিদেশের বহু স্থানে গমন করে তার ধর্মজ্ঞান প্রচার করেন এবং তার অসাধারণ বাগ্মীতার জন্য সবাই তাকে সাদরে গ্রহণ করে। বিবেকানন্দ মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন সবসময়। বিবেকানন্দ নারী স্বাধীনতার বিশ্বাসী ছিলেন। নারীশিক্ষাকে তিনি সর্বান্তঃকরণে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রেয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীর উল্লেখ করে তিনি বলেছেন- সেই যুগে নারীরা যদি এত শিক্ষা লাভ করতে পারে তাহলে এ যুগের নারীরা পারবে না কেন? তার মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। 'নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গলসাধন করা সম্ভব নয়। কোনো পাখি একটি ডানা নিয়ে উড়তে পারে না।' এমনকি অধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদাদেবীর পরিচালনায় নারীদের একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন।উদ্দীপকের সিধু বাবু অনেক দিন প্রবাসে থাকার পর দেশে আসেন। তিনি দেশে মানুষের দুঃখ-দুর্দশা থেকে মুক্তির জন্য ও কন্যাসন্তানদের শিক্ষা ও কর্মজীবনে উপযোগী করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করেন। যা স্বামী বিবেকানন্দের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সিধু বাবুর মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন মহাপুরুষের কর্মকাণ্ডের সাথে ম…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর