উদ্দীপকের সন্ন্যাসীর সাথে পাঠ্যপুস্তকের গল্পে যে মতাদর্শের মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সন্ন্যাসীর সাথে পাঠ্যপুস্তকের গল্পে প্রভু নিত্যানন্দের হরিনাম প্রচারের মতাদর্শের মিল খুঁজে পাওয়া যায়।নিতাই যখন নবদ্বীপে হরিনাম প্রচার করে এবং কীর্তন করে বেড়াতেন তখন গৌর নিতাইয়ের প্রেমধর্ম প্রচারে কেউ কেউ বাধা দিতে লাগলেন। তখন নবদ্বীপে জগাই-মাধাই নামে দুই মদ্যপ এবং ভয়ঙ্কর প্রকৃতির সহোদর ছিলেন। তারা নগর কোতোয়াল বলে কেউ তাদের কিছু বলার সাহস পেত না। নিতাই একদিন কৃষ্ণনাম করে ফিরছেন তখন মাধাই নিতাইয়ের দিকে কলসির কানা ছুঁড়ে মারলেন, এতে নিতাইয়ের কপাল কেটে দরদর করে রক্ত পড়তে লাগল। নিতাই এক হাতে কপাল ধরে কৃষ্ণনাম গাইতে লাগলেন। পরবর্তী সময় নিত্যানন্দ জগাই-মাধাইকে বুকে জড়িয়ে ধরে তাদের কৃষ্ণনামে দীক্ষা দেন।সুতরাং বলা যায়, সন্ন্যাসীর বৈশিষ্ট্য প্রভু নিত্যানন্দের মতাদর্শের সাথে সংগতিপূর্ণ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের সন্ন্যাসীর সাথে পাঠ্যপুস্তকের গল্পে যে মতাদর্শের মিল খুঁজ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর